দুপুরের মধ্যে ৯ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস

দেশের ৯টি অঞ্চলের ওপর দিয়ে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে।

মঙ্গলবার (২৮ জুলাই) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য দেওয়া এক আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়াবিদ মো. আব্দুল হামিদ মিয়া স্বাক্ষরিত ওই সতর্কবার্তায় জানানো হয়- খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার, ময়মনসিংহ এবং সিলেট অঞ্চলসমূহের ওপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

ঝড়ো আবহাওয়ার কারণে এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর (পুনঃ) ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

Check Also

কোন ‘ভিটামিনের’ অভাবে চুল ‘সাদা’ হয়ে যায় জানেন…? সতর্ক হন, নইলে অকালেই ‘বুড়ো’!

Vitamin: বেশিরভাগ ক্ষেত্রেই মনে করা হয় পারিবারিক ইতিহাস বা প্রবণতা থেকেই হয়তো চুল পাকতে শুরু …

```html
আমাকে লাইক দিন
```
Premium SEO Backlinks
Premium SEO Backlinks