স্ত্রীর বু’কের দুধ পান করে ফেললে কি স্বামী-স্ত্রীর তা’লা’ক হয়ে যায়? ইসলাম যা বলছে..

আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, জনাব মুফতী সাহেব, আমি একটি গুরুত্বপূর্ণ মাসআলা জিজ্ঞেস করতে চাচ্ছি। আমি আশা করি যে, আপনি এটির উত্তর দিবেন। স্ত্রীর দুধ খাওয়া কি বৈধ? যদি বৈধ না হয়,তাহলে এর কারণটা দলিল সহকারে জানাবেন আশা করি। আমি শুনেছি যে, স্বামী-স্ত্রী সহবাসের কারণে নাকি একে অপরের অংশ হয়ে যায়। তো যদি অংশ হয়ে যায় তাহলে দুধ খেতে কিসের সমস্যা? আমি তো আমার অংশ থেকে দুধ খাচ্ছি। মুফতী সাহেব, দয়া করে একটু দ্রুত এ মাসআলার দলিলসহ সমাধান দিয়ে আমাদেরকে উপকৃত করবেন। আল্লাহ তায়ালা আপনার শুভ আয়ু বৃদ্ধি করুক। আমিন।

উত্তর

و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم

প্রিয় প্রশ্নকারী ভাই, প্রায় সকল আলেম এ ব্যাপারে একমত যে, স্ত্রীর দুধ পান করা স্বামীর জন্য হারাম। (জাওয়াহিরুল ফিকহ ৭/৪৬)। কেননা, স্ত্রীর দুধ তার সন্তানের জন্য নির্ধারিত। আল্লাহ তাআলা বলেন,
وَالْوَالِدٰتُ یُرْضِعْنَ اَوْلَادَهُنَّ حَوْلَیْنِ كَامِلَیْنِ
মায়েরা তাদের সন্তানদের পূর্ণ দু বছর দুধ পান করাবে। (সূরা বাকারা ২৩৩)
তবে স্ত্রীর স্তন চোষা, লেহন করা, মর্দন করা, চুমো দেয়া নিষেধ নয়। হাদিসে এসেছে,
كان رسول الله ﷺ يُلاعبُ أهله ، ويُقَبلُها
রাসূলুল্লাহ ﷺ তাঁর স্ত্রীর সঙ্গে আলিঙ্গন, চুম্বন ইত্যাদি করতেন। (যাদুল মা’আদ ৪/২৫৩)
সুতরাং স্ত্রীর স্তনে যদি দুধ থাকে তাহলে স্বামীকে সর্তক থাকতে হবে, যেন দুধ মুখে না আসে। যদি দুধ মুখে আসার আশঙ্কা থাকে সে ক্ষেত্রে চোষণ থেকে বিরত থাকা উচিত। (মাহমূদিয়া কাদিম ১২/৩১০, শামী ১/৩১)

والله اعلم بالصواب
উত্তর দাতা:
শাইখ উমায়ের কোব্বাদী
সিনিয়র মুহাদ্দিস, মাদরাসা দারুর রাশাদ, মিরপুর
খতীব, বাইতুল ফালাহ জামে মসজিদ, মিরপুর

Check Also

হরমুজে ২ সুপারট্যাংকারে ভয়াবহ বিস্ফোরণ: আইআরজিসি

হরমুজ প্রণালিতে ‘অননুমোদিত পথ’ অতিক্রম করার সময় দুটি সুপারট্যাংকারে বড় ধরনের বিস্ফোরণ ঘটেছে বলে জানিয়েছে …

Premium SEO Backlinks
Premium SEO Backlinks