লোকবল নিচ্ছে স্কয়ার গ্রুপ, আবেদন করতে পারবেন যারা

স্কয়ার গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান স্কয়ার টেক্সটাইলস পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বাণিজ্যিক প্রতিষ্ঠানটি ফ্যাশন ডিজাইনার পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। ৯ জুলাই থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ০১ আগস্ট পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

প্রতিষ্ঠানের নাম: স্কয়ার টেক্সটাইলস পিএলসি
পদের নাম: ফ্যাশন ডিজাইনার
পদসংখ্যা: নির্ধারিত নয়

শিক্ষাগত যোগ্যতা: ফ্যাশন ডিজাইনিংয়ে স্নাতক ডিগ্রি
অন্যান্য যোগ্যতা: অ্যাডোবি ফটোশপ ও ইলাস্ট্রেটর সম্পর্কে জ্ঞান, কম্পিউটার পরিচালনায় ভালো দক্ষতা থাকতে হবে।
অভিজ্ঞতা: কমপক্ষে ২ থেকে ৫ বছর

চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা: সর্বোচ্চ ৩৪ বছর

কর্মস্থল: ময়মনসিংহ (ভালুকা)
বেতন: আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ সময়: ০১ আগস্ট ২০২৬

Check Also

সাক্ষাৎকারেই আবুল খায়ের টোব্যাকো কোম্পানিতে চাকরির সুযোগ

আবুল খায়ের টোব্যাকো কোম্পানি লিমিটেডে ‘ট্রেড মার্কেটিং সুপারভাইজার (টিএমএস)/অ্যাসিস্ট্যান্ট ডিস্ট্রিবিউশন এক্সিলেন্স অফিসার’ পদে পরিশ্রমী ও …

Premium SEO Backlinks
Premium SEO Backlinks