জনবল নেবে বাংলাদেশ নৌবাহিনী, বিবাহিতদেরও আবেদনের সুযোগ

জনবল নেবে বাংলাদেশ নৌবাহিনী। ২০২৭এ ডিইও ব্যাচে ‘কমিশন্ড অফিসার’ পদে লোক নেওেয়া হবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আগামী ১১ জুলাই পর্যন্ত আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ নৌবাহিনী
পদের নাম: ২০২৭এ ডিইও ব্যাচে কমিশন্ড অফিসার

শাখার নাম: শিক্ষা শাখা (মাস্টার অব স্পেশাল এডুকেশন), নারী ও পুরুষ
শিক্ষাগত যোগ্যতা: স্পেশাল এডুকেশন ও ইনক্লুসিভ এডুকেশ এবং মাস্টার অব স্পেশাল এডুকেশন বিষয়ে ৪ বছর মেয়াদি বিএড। এসএসসি ও এইচএসসি অথবা সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৪.০০ এবং স্পেশাল এডুকেশন ও ইনক্লুসিভ এডুকেশ এবং মাস্টার অব স্পেশাল এডুকেশন পরীক্ষায় সিজিপিএ ৩.০০ (৪ স্কেলে) থাকতে হবে।

শাখার নাম: শিক্ষা শাখা (সাধারণ বিষয়), পুরুষ ও নারী
শিক্ষাগত যোগ্যতা: ইংরেজি/পদার্থবিজ্ঞান/রসায়ন/মনোবিজ্ঞান বিষয়ে স্নাতকসহ স্নাতকোত্তর। এসএসসি ও এইচএসসি অথবা সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৪.০০ এবং স্নাতক ও স্নাতকোত্তর পরীক্ষায় সিজিপিএ ৩.০০ (৪ স্কেলে) থাকতে হবে।

শাখার নাম: শিক্ষা শাখা (ইঞ্জিনিয়ারিং), নারী ও পুরুষ
শিক্ষাগত যোগ্যতা: (ক) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (খ) অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং (গ) ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং/ ইলেক্ট্রিক্যাল ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ঘ) মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিষয়ে বিএসসি ইঞ্জিনিয়ারিং। এসএসসি ও এইচএসসি অথবা সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৪.৫০ এবং বিএসসি ইঞ্জিনিয়ারিং পরীক্ষায় সিজিপিএ ৩.০০ (৪ স্কেলে) থাকতে হবে।

শারীরিক যোগ্যতা:
পুরুষের উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি, ওজন ৫০ কেজি, বুকের মাপ স্বাভাবিক ৩০ ইঞ্চি ও সম্প্রসারিত অবস্থায় ৩২ ইঞ্চি। নারীদের উচ্চতা ৫ ফুট ১ ইঞ্চি, ওজন ৪৬ কেজি, বুকের মাপ স্বাভাবিক ২৮ ইঞ্চি ও সম্প্রসারিত অবস্থায় ৩০ ইঞ্চি।

শাখার নাম: শিক্ষা শাখা (সাধারণ বিষয়), পুরুষ ও নারী
শিক্ষাগত যোগ্যতা: ইংরেজি/পদার্থবিজ্ঞান/রসায়ন/মনোবিজ্ঞান বিষয়ে স্নাতকসহ স্নাতকোত্তর। এসএসসি ও এইচএসসি অথবা সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৪.০০ এবং স্নাতক ও স্নাতকোত্তর পরীক্ষায় সিজিপিএ ৩.০০ (৪ স্কেলে) থাকতে হবে।

চাকরির ধরন: স্থায়ী
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
বৈবাহিক অবস্থা: অবিবাহিত/বিবাহিত

কর্মস্থল: যে কোনো জেলায় কাজ করার মানসিকতা থাকা আবশ্যক।
বয়স: ১ জানুয়ারি ২০২৭ তারিখ সর্বোচ্চ ৩০ বছর। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।
আবেদন ফি: প্রার্থীকে অনলাইন অথবা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অফেরতযোগ্য হিসেবে ১০০০ টাকা পাঠাতে হবে।

আবেদনের প্রক্রিয়া: প্রার্থীরা আবেদন বাংলাদেশ নৌবাহিনীর এই https://joinnavy.navy.mil.bd/ ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন। আবেদনের সঙ্গে ৩০০-৩০০ সাইজের ছবি ও ৩০০-৮০ সাইজের স্বাক্ষর স্ক্যান করে যুক্ত করতে হবে।

আবেদনের সময়সীমা: প্রার্থীরা আগামী ১১ জুলাই, ২০২৬ ইং তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন। বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

Check Also

পুলিশের সিআইডি বিভাগে নিয়োগ, এসএসসি পাসেই আবেদন

বাংলাদেশ পুলিশ নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির অ্যাডিশনাল ইন্সপেক্টর জেনারেলের কার্যালয়, সিআইডি, ঢাকায় ৩টি …

```html
আমাকে লাইক দিন
```
Premium SEO Backlinks
Premium SEO Backlinks