রিলেশনশিপ এক্সিকিউটিভ পদে লংকাবাংলায় চাকরি, নেবে ৫০ জন

লংকাবাংলা ফাইন্যান্স পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আর্থিক প্রতিষ্ঠানটি রিলেশনশিপ এক্সিকিউটিভ পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গতকাল ১৫ জুন থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ২৪ জুন পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

প্রতিষ্ঠানের নাম: লংকাবাংলা ফাইন্যান্স পিএলসি
পদের নাম: রিলেশনশিপ এক্সিকিউটিভ
লোকবল নিয়োগ: ৫০ জন

শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক/স্নাতকোত্তর ডিগ্রি
অন্যান্য যোগ্যতা: মোটরসাইকেল চালাতে পারলে অগ্রাধিকার দেওয়া হবে।
অভিজ্ঞতা: প্রয়োজন নেই, তবে অভিজ্ঞতা না থাকলেও আবেদন করতে পারবেন আগ্রহীরা।

চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা: ২৩ থেকে ৩২ বছর

কর্মস্থল: যেকোনো জায়গায়
বেতন: আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ সময়: ২৪ জুন ২০২৬

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*