টঙ্গীর কারখানায় চাকরি দেবে পপুলার ফার্মা, সপ্তাহে ২দিন ছুটি

দেশের শীর্ষস্থানীয় ওষুধ প্রস্তুতকারক ও বিপণন প্রতিষ্ঠান পপুলার ফার্মাসিউটিক্যালস পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির মাইক্রোবায়োলজি বিভাগ এক্সিকিউটিভ পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গতকাল ০২ জুন থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ০৯ জুন পর্যন্ত। কর্মস্থল হবে গাজীপুর (টঙ্গী) কারখানায়। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

প্রতিষ্ঠানের নাম: পপুলার ফার্মাসিউটিক্যালস পিএলসি
পদের নাম: এক্সিকিউটিভ
বিভাগ: মাইক্রোবায়োলজি
পদসংখ্যা: নির্ধারিত নয়

শিক্ষাগত যোগ্যতা: মাইক্রোবায়োলজিতে এমএসসি
অন্যান্য যোগ্যতা: কম্পিউটার ব্যবহারে (এমএস অফিস) ভালো দক্ষতা। ওষুধ শিল্প সম্পর্কে প্রাথমিক জ্ঞান।
অভিজ্ঞতা: কমপক্ষে ২ বছর, তবে অভিজ্ঞতা না থাকলেও আবেদন করতে পারবেন আগ্রহীরা।

চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা: সর্বোচ্চ ৩২ বছর

কর্মস্থল: গাজীপুর (টঙ্গী)
বেতন: আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, সাপ্তাহিক ২দিন ছুটি, গ্র্যাচুইটি, বছরে ৩টি উৎসব বোনাস, ছুটির দিনের যাতায়াত সহায়তা, অর্জিত ছুটি নগদায়ন, লাভ বোনাস, পিক অ্যান্ড ড্রপ সুবিধা, গ্রুপ জীবন বিমা, দুপুরের কাবার সুবিধা।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। 
আবেদনের শেষ সময়: ০৯ জুন ২০২৬

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*