বন অধিদপ্তরে ৩৮২ জনের নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন ফি ১০০ টাকা

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অধীনে বন অধিদপ্তর ‘ফরেস্টার’ পদে ৩৮২ জনকে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আবেদন শুরু হবে ৭ মে ২০২৬ তারিখ, চলবে ১০ জুন বিকেল ৪টা পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়সীমার মধ্যে আবেদন করতে পারবেন। প্রার্থীকে অবশ্যই ডিপ্লোমা ইন ফরেস্ট্রি পাস হতে হবে।

এক নজরে বন অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬
পদের বিবরণ

আবেদন করার নিয়ম ও গুরুত্বপূর্ণ তথ্য

  • আবেদন শুরু: ৭ মে ২০২৬ তারিখ
  • আবেদনের শেষ তারিখ: ১০ জুন ২০২৬ তারিখ বিকেল ৪টা পর্যন্ত
  • আবেদন পদ্ধতি: ডাকযোগে অথবা নির্ধারিত বক্সে
  • চাকরির ধরন: অস্থায়ী
  • প্রার্থীর ধরন: নারী-পুরুষ
  • কর্মস্থল: যে কোনো স্থান
  • বয়স: ৭ মে ২০২৬ তারিখ ১৮-৩২ বছর। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহনযোগ্য হবে না।

আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন বন অধিদপ্তর প্রধান বন সংরক্ষক, বন অধিদপ্তর, বন ভবন, আগারগাঁও, শেরেবাংলা নগর, ঢাকা-১২০৭ এই ঠিকানায় আবেদনপত্র পাঠাতে হবে। নির্ধারিত সময়ের পরে এবং অসম্পূর্ণ আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না।

আবেদন ফি: পরীক্ষার ফি বাবদ প্রধান কার্যালয়, প্রধান বন রক্ষকের কার্যালয়, বাংলাদেশ বন অধিদপ্তর এর অনুকূলে ১০০ টাকা পাঠাতে হবে।

Check Also

ম্যানেজার পদে জনবল নিয়োগ দেবে ট্রান্সকম ইলেক্ট্রনিক্স

ট্রান্সকম ইলেক্ট্রনিক্স লিমিটেডে ‘ম্যানেজার’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ৩১ মে পর্যন্ত আবেদন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Premium SEO Backlinks
Premium SEO Backlinks