অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ দেবে আগোরা

আগোরা লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সুপারস্টোরটি অ্যাকাউন্টস সুপারভাইজার (আউটলেট) পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গতকাল ২৯ এপ্রিল থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ২৯ মে পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

প্রতিষ্ঠানের নাম: আগোরা লিমিটেড
পদের নাম: অ্যাকাউন্টস সুপারভাইজার (আউটলেট)
পদসংখ্যা: নির্ধারিত নয়

শিক্ষাগত যোগ্যতা: অ্যাকাউন্টিংয়ে বিবিএ
অন্যান্য যোগ্যতা: আউটলেটের নগদ অর্থ ব্যবস্থাপনা ও প্রতিবেদন তৈরিতে দক্ষতা
অভিজ্ঞতা: প্রয়োজন নেই

চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা: কমপক্ষে ২২ বছর

কর্মস্থল: ঢাকা
বেতন: আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুবিধা: বিমা, চিকিৎসা ভাতা, গ্র্যাচুইটি, মুনাফার অংশ, প্রভিডেন্ট ফান্ড, প্রতি বছর ইনক্রিমেন্ট, বছরে ২টি উৎসব বোনাস।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত তথ্য দেখতে এখানে ক্লিক করুন। 
আবেদনের শেষ সময়: ২৯ মে ২০২৬

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*