৫ জেলায় সেলস অ্যান্ড মার্কেটিংয়ে নিয়োগ দেবে মিনিস্টার

মিনিস্টার হাই-টেক পার্ক লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির সেলস অ্যান্ড মার্কেটিং বিভাগ এরিয়া সেলস ম্যানেজার পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গত ১৬ এপ্রিল থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ১৬ মে পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

প্রতিষ্ঠানের নাম: মিনিস্টার হাই-টেক পার্ক লিমিটেড
পদের নাম: এরিয়া সেলস ম্যানেজার
বিভাগ: সেলস অ্যান্ড মার্কেটিং
পদসংখ্যা: ০৫টি

শিক্ষাগত যোগ্যতা: স্নাতক/স্নাতকোত্তর ডিগ্রি
অন্যান্য যোগ্যতা: সেলস মার্কেটিংয়ে দক্ষতা
অভিজ্ঞতা: কমপক্ষে ৩ থেকে ৫ বছর

চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে
প্রার্থীর ধরন: শুধু পুরুষ
বয়সসীমা: ২৭ থেকে ৩৭ বছর

কর্মস্থল: চাঁদপুর, কক্সবাজার, ফেনী, লক্ষ্মীপুর, নোয়াখালী
বেতন: আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুবিধা: টি/এ, কর্মক্ষমতা বোনাস, প্রভিডেন্ট ফান্ড, প্রতি বছর ইনক্রিমেন্ট, বছরে ২টি উৎসব বোনাস, বিক্রয় প্রণোদনা ও সংগ্রহ কমিশন।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ সময়: ১৬ মে ২০২৬

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*