শুক্র-শনিবার ছুটিসহ ওষুধ কোম্পানিতে চাকরি, পাবেন পরিবহন সুবিধা

পপুলার ফার্মাসিউটিক্যালস পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির ইন্টারন্যাশনাল মার্কেটিং বিভাগ প্রোডাক্ট এক্সিকিউটিভ পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গত ১৫ এপ্রিল থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ২৫ এপ্রিল পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

প্রতিষ্ঠানের নাম: পপুলার ফার্মাসিউটিক্যালস পিএলসি
পদের নাম: প্রোডাক্ট এক্সিকিউটিভ
বিভাগ: ইন্টারন্যাশনাল মার্কেটিং
পদসংখ্যা: নির্ধারিত নয়

শিক্ষাগত যোগ্যতা: ফার্মেসিতে স্নাতক/স্নাতকোত্তর ডিগ্রি (বি.ফার্ম/এম.ফার্ম)
অন্যান্য যোগ্যতা: ইংরেজি ও বাংলায় মৌখিক ও লিখিত যোগাযোগের দক্ষতা থাকতে হবে।
অভিজ্ঞতা: কমপক্ষে ১ থেকে ২ বছর

চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা: সর্বোচ্চ ৩২ বছর

কর্মস্থল: ঢাকা
বেতন: আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, বছরে ৩টি উৎসব বোনাস, লাভ বোনাস, অর্জিত ছুটি নগদায়ন, মোবাইল সেট ভাতা (এমএসএ), বিক্রয় প্রণোদনা, গ্রুপ জীবন বিমা, ভর্তুকিযুক্ত দুপুরের খাবার সুবিধা, পিক অ্যান্ড ড্রপ সুবিধা, সপ্তাহে ২দিন ছুটি।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে  ক্লিক করুন। 
আবেদনের শেষ সময়: ২৫ এপ্রিল ২০২৬

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*