ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতিতে নিয়োগ, আবেদন ফি ১০০ টাকা

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতিতে ৩টি পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ২২ ডিসেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন। আবেদনপত্র ডাকযোগে অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠাতে হবে। প্রার্থীকে অবশ্যই নির্ধারিত আবেদনপত্রে আবেদন করতে হবে।

প্রতিষ্ঠানের নাম: ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৪, জিঞ্জিরা, কেরাণীগঞ্জ, ঢাকা
পদের বিবরণ

চাকরির ধরন: স্থায়ী
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
কর্মস্থল: ঢাকা (জিঞ্জিরা, কেরাণীগঞ্জ)

বয়স: ২২ ডিসেম্বর ২০২৫ তারিখ ১৮-৩২ বছর। তবে ১ নং পদের ক্ষেত্রে ৪৫ বছর পর্যন্ত শিথিলযোগ্য। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।

আবেদনপত্র সংগ্রহ: আগ্রহীরা এখানে ক্লিক করে ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৪ আবেদনপত্র সংগ্রহ করতে পারবেন। নির্ধারিত আবেদনপত্র ব্যতিত অন্য কোনো আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না।

আবেদনের ঠিকানা: জেনারেল ম্যানেজার, ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৪, জিঞ্জিরা, কেরাণীগঞ্জ, ঢাকা। আবেদনপত্র অবশ্যই ডাকযোগে অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠাতে হবে। সরাসরি কোনো আবেদন গ্রহণ করা হবে না।

আবেদন ফি: জেনারেল ম্যানেজার, ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৪ এর অনুকূলে ১০০ টাকার ব্যাংক ড্রাফট/পে-অর্ডার করতে হবে। আবেদনপত্রের সঙ্গে টাকা জমার রশিদ অবশ্যই পাঠাতে হবে।

আবেদনের শেষ সময়: ২২ ডিসেম্বর ২০২৫ তারিখ অফিস চলাকালীন সময় পর্যন্ত আবেদন করতে পারবেন।

সূত্র: যুগান্তর, ২ ডিসেম্বর ২০২৫

Check Also

নিয়োগ দেবে বাংলাদেশ সেনাবাহিনী, আবেদন চলবে ১৪ মার্চ পর্যন্ত

বাংলাদেশ সেনাবাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সশস্ত্র বাহিনীটি ৯৭তম বিএমএ দীর্ঘমেয়াদী কোর্সে অফিসার ক্যাডেট হিসেবে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *