১৫৯৬ কর্মী নিয়োগ দেবে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, লাগবে এসএসসি পাস

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের অধীনে রাজস্বখাতভুক্ত ‘সাহায্যকারী’ পদে এক হাজার ৫৯৬ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ১৫ ডিসেম্বর বিকেল ৫টা পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। প্রার্থীকে অবশ্যই এসএসসি অথবা সমমান পাস থাকতে হবে।

প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড

পদের বিবরণ

চাকরির ধরন: অস্থায়ী
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
কর্মস্থল: যে কোনো স্থান

বয়স: ১৫ ডিসেম্বর ২০২৫ তারিখ ১৮-৩২ বছর। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।

আবেদনের নিয়ম: আগ্রহীরা এখানে ক্লিক করে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড আবেদন করতে পারবেন। আবেদনের সঙ্গে ৩০০-৩০০ সাইজের ছবি ও ৩০০-৮০ সাইজের স্বাক্ষর স্ক্যান করে যুক্ত করতে হবে।

আবেদন ফি: টেলিটক প্রি-পেইডের মাধ্যমে ৫৬ টাকা অফেরতযোগ্য হিসেবে ৭২ ঘণ্টার মধ্যে পাঠাতে হবে।

আবেদন শুরু: ২০ নভেম্বর ২০২৫ তারিখ সকাল ১০টা থেকে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ সময়: ১৫ ডিসেম্বর ২০২৫ তারিখ বিকেল ৫টা পর্যন্ত আবেদন করতে পারবেন।

সূত্র: প্রতিষ্ঠানটির ওয়েবসাইট

Check Also

২৬৩ জনকে নিয়োগ দেবে এমআইএসটি, লাগবে না আবেদন ফি

ঢাকার মিরপুর সেনানিবাসে অবস্থিত মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (এমআইএসটি) নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ …

Premium SEO Backlinks
Premium SEO Backlinks