বিআরবি ক্যাবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির অ্যাকাউন্টস বিভাগ ম্যানেজার পদে জনবল নিয়োগের লক্ষ্যে এ বিজ্ঞপ্তি দিয়েছে। গত ২৬ নভেম্বর থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ০৫ ডিসেম্বর পর্যন্ত। আগ্রহী যোগ্য প্রার্থীরা নির্ধারিত সময়ে অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
প্রতিষ্ঠানের নাম: বিআরবি ক্যাবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড
পদের নাম: ম্যানেজার
বিভাগ: অ্যাকাউন্টস
পদসংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা: অ্যাকাউন্টস/ফিন্যান্স বিষয়ে এম.কম/এমবিএ
অন্যান্য যোগ্যতা: এমএস-অফিস ব্যবহারের বাস্তব দক্ষতা। ইআরপি (ERP) বা ওরাকল ইবিএস (Oracle EBS) সম্পর্কে জ্ঞান থাকলে তা অতিরিক্ত যোগ্যতা হিসেবে গণ্য হবে।
অভিজ্ঞতা: কমপক্ষে ১০ বছর
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা: কমপক্ষে ৪০ বছর
কর্মস্থল: ঢাকা, কুষ্টিয়া
বেতন: আকর্ষণীয় বেতন
অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য আনুষঙ্গিক সুবিধাদি প্রদান করা হবে।
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ সময়: ০৫ ডিসেম্বর ২০২৬
চাকরির বাজার Jobs and Career Solution