মিরপুরের ফ্যাক্টরির বিক্রয় নামায় সাইন করেই, কান্নায় ভেঙে পড়েন অনন্ত জলিল ও বর্ষা।
গতকাল ব্যাংকের ঋণের অতিরিক্ত চাপের মোখে পরেই এক প্রকার বাধ্য হয়েই মিরপুরের ফ্যাক্টরিটি বিক্রি করে দিতে হয় অনন্ত জলিল কে।
চলচ্চিত্রের পর্দায় জনপ্রিয়তা অর্জনের পাশাপাশি তৈরি পোশাকশিল্পে বড় বিনিয়োগকারী হিসেবে পরিচিতি পেয়েছিলেন চিত্রনায়ক ও ব্যবসায়ী এম এ জলিল অনন্ত। তবে বর্তমানে তাঁর মালিকানাধীন শিল্পপ্রতিষ্ঠানগুলো বড় ধরনের আর্থিক সংকটের মুখে পড়েছে।
ব্যাংকঋণ পরিশোধে ব্যর্থতা, একের পর এক কারখানা বন্ধ এবং বিপুলসংখ্যক শ্রমিকের কর্মহীন হয়ে পড়ার ঘটনায় অনিশ্চয়তা তৈরি হয়েছে তাঁর ব্যবসায়িক ভবিষ্যৎ নিয়ে। এর মধ্যে একটি প্রতিষ্ঠানের কাছে পাওনা ২২৬ কোটি ৭৫ লাখ ১০ হাজার টাকা আদায়ে অনন্ত জলিল ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে আইনি নোটিশ পাঠিয়েছে একটি বেসরকারি ব্যাংক।
ব্যাংকের অভিযোগ, ঋণ পরিশোধের প্রতিশ্রুতি দিয়ে দেওয়া বিপুল অঙ্কের একটি চেক হিসাবে পর্যাপ্ত অর্থ না থাকায় প্রত্যাখ্যাত হয়েছে। এ ঘটনায় ঋণ পুনঃতফসিলের শর্ত ভঙ্গের অভিযোগও তুলেছে ব্যাংক। নির্ধারিত সময়ের মধ্যে পাওনা অর্থ পরিশোধ না করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আদালতে মামলা করার কথা জানানো হয়েছে।
অনন্ত জলিলের ব্যবসায়িক প্রতিষ্ঠান এবি অ্যাপারেলস লিমিটেডের ঋণসংক্রান্ত এই নোটিশে বলা হয়েছে, ২০২৪ সালের ২৮ আগস্ট প্রতিষ্ঠানটির আবেদনের পরিপ্রেক্ষিতে ২৬৭ কোটি ২১ লাখ ৯০ হাজার টাকার ঋণ পুনঃতফসিল করা হয়েছিল। পরবর্তী সময়ে ঋণের আংশিক অর্থ পরিশোধের প্রতিশ্রুতি দিয়ে ২০২৬ সালের ১৮ অক্টোবর ব্যাংকের অনুকূলে ২২৬ কোটি ৭৫ লাখ ১০ হাজার টাকার একটি চেক দেওয়া হয়।
প্রতিষ্ঠানটির চেয়ারম্যান এম এ জলিল অনন্তের দেওয়া ওই চেক গত ২ নভেম্বর ব্যাংকে জমা দেওয়া হলে হিসাবে পর্যাপ্ত অর্থ না থাকায় তা প্রত্যাখ্যাত হয়। এরপর পাওনা অর্থ আদায়ে আইনি পদক্ষেপ নেয় ব্যাংক।
নোটিশে অনন্ত জলিলের পাশাপাশি তাঁর প্রথম স্ত্রী খাদিজা পারভীনের নামও উল্লেখ করা হয়েছে। আগামী ৩০ দিনের মধ্যে পাওনা অর্থ পরিশোধের সময় দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে অর্থ পরিশোধে ব্যর্থ হলে ১৮৮১ সালের হস্তান্তরযোগ্য দলিল আইনের ১৩৮ ও ১৪০ ধারার আওতায় ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে।
ব্যাংকের আইনজীবীর ভাষ্য অনুযায়ী, ঋণ পুনঃতফসিলের পর নির্ধারিত শর্ত যথাযথভাবে পালন করা হয়নি। এ কারণে পাওনা আদায়ে আইনি নোটিশ পাঠানো হয়েছে।
ব্যবসায়িক সংকটের পেছনে করোনার প্রভাবের কথা তুলে ধরেছেন অনন্ত জলিল নিজেও। তাঁর দাবি, মহামারির সময় কারখানায় উৎপাদন ও কাজকর্ম বন্ধ থাকলেও শ্রমিকদের বেতন-ভাতা চালু রাখতে প্রায় ২০০ কোটি টাকা ঋণ নিতে হয়েছিল। পরবর্তী সময়ে সুদের বোঝা বাড়তে বাড়তে ঋণের পরিমাণ অনেক বেড়ে যায়। ব্যাংকের সহযোগিতা ছাড়া বর্তমান পরিস্থিতি থেকে বেরিয়ে আসা কঠিন বলেও মন্তব্য করেছেন তিনি।
এদিকে আর্থিক সংকটের প্রভাব পড়েছে তাঁর মালিকানাধীন শিল্পপ্রতিষ্ঠানগুলোর কার্যক্রমেও। একের পর এক কারখানা বন্ধ হয়ে যাওয়ায় ১০ হাজারের বেশি শ্রমিক কর্মহীন হয়ে পড়েছেন বলে সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানা গেছে। প্রতিষ্ঠানগুলো সচল রাখতে নতুন বিনিয়োগকারী ও ব্যবসায়িক অংশীদার খুঁজেছেন অনন্ত জলিল। এমনকি কারখানা পরিচালনার দায়িত্ব অন্য প্রতিষ্ঠানের কাছে দেওয়ার চেষ্টাও করেছেন। কয়েকজন বিদেশি উদ্যোক্তার সঙ্গে আলোচনা করেও কাঙ্ক্ষিত সাড়া পাননি বলে জানা গেছে।
এর মধ্যে এজেআই গ্রুপের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন হওয়ার ঘটনাও তাঁর ব্যবসায়িক সংকটকে আরও জটিল করেছে। বকেয়া গ্যাস বিল এবং অবৈধভাবে গ্যাস ব্যবহারের অভিযোগে সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে বলে জানা গেছে। এ বিষয়ে অনন্ত জলিলের বক্তব্য, ব্যাংকের প্রয়োজনীয় সহযোগিতা না পেলে কারখানাগুলো আবার চালু করা কঠিন হয়ে পড়বে।
চলচ্চিত্রে যুক্ত হওয়ার পর ব্যবসায় পর্যাপ্ত সময় দিতে না পারার কারণে এই পরিস্থিতি তৈরি হয়েছে কি না, এমন প্রশ্নের সরাসরি উত্তর দেননি তিনি। বরং করোনার মহামারি, রাশিয়া-ইউক্রেন যুদ্ধসহ আন্তর্জাতিক বিভিন্ন সংকটকে নিজের ব্যবসায়িক দুরবস্থার অন্যতম কারণ হিসেবে উল্লেখ করেছেন।
সব মিলিয়ে শত শত কোটি টাকার ঋণ, চেক প্রত্যাখ্যাত হওয়ার ঘটনা, কারখানা বন্ধ এবং শ্রমিকদের কর্মসংস্থান হারানোর পরিস্থিতিতে অনন্ত জলিলের শিল্পপ্রতিষ্ঠানগুলোর ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। তবে আইনি নোটিশ পাওয়া কিংবা চেক প্রত্যাখ্যাত হওয়ার অর্থ এই নয় যে তিনি আইনগতভাবে দেউলিয়া ঘোষিত হয়েছেন। তাঁর ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো শেষ পর্যন্ত এই সংকট কাটিয়ে উঠতে পারে কি না, সেটিই এখন বড় প্রশ্ন।
চাকরির বাজার Jobs and Career Solution