পাগলা মসজিদে ৩ ঘণ্টায় গণনা হলো ১০ কোটি টাকা, মিললো স্বর্ণের চামচ-বাটি

কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে এবার মিলেছে ৫১ বস্তা টাকা। নগদ অর্থের পাশাপাশি পাওয়া গেছে স্বর্ণের চামচ ও বাটি। শনিবার (২১ নভেম্বর) সকালে দানবাক্স খোলার পর টাকা ও অন্যান্য সামগ্রী গণনার সময় এসব স্বর্ণালংকারের সন্ধান মেলে। বিষয়টি নিশ্চিত করেছেন পাগলা মসজিদের ইমাম মুফতি মিজবাহ উদ্দীন।

মসজিদ কর্তৃপক্ষ জানায়, শনিবার সকাল ৭টার দিকে মসজিদের ১০টি লোহার দানবাক্স ও অতিরিক্ত পাঁচটি টিনের বাক্সসহ মোট ১৫টি বাক্স খোলা হয়। পরে এসব বাক্স থেকে পাওয়া টাকা ও অন্যান্য সামগ্রী বস্তায় ভরে মসজিদ কমপ্লেক্সের দ্বিতীয় তলায় নেওয়া হয়। সেখানে সকাল ৯টা থেকে শুরু হয় গণনার কাজ। গণনার একপর্যায়ে পাওয়া যায় স্বর্ণের চামচ ও বাটি। নগদ অর্থের পাশাপাশি এমন ব্যতিক্রমী সামগ্রী পাওয়ায় উপস্থিত ব্যক্তিদের মধ্যে কৌতূহল তৈরি হয়।

শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে রূপালী ব্যাংকের ডিজিএম ও জোনাল ম্যানেজার মোহাম্মদ রফিকুল ইসলাম জানান, গণনার প্রথম তিন ঘণ্টায় ১০ কোটি টাকা পাওয়া গেছে। গণনা করা এসব টাকা ব্যাপক নিরাপত্তার মধ্য দিয়ে রূপালী ব্যাংকের কিশোরগঞ্জ শাখায় পাঠানো হয়েছে। তখনও বাকি টাকা গণনার কাজ চলছিল।

মসজিদ কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, ৪ মাস ২৪ দিন পর এবার দানবাক্সগুলো খোলা হয়েছে। দানবাক্সের টাকা গণনায় অংশ নিয়েছেন মসজিদ ব্যবস্থাপনা কমিটির সদস্য, মসজিদ কমপ্লেক্সের মাদরাসা ও এতিমখানার শিক্ষক-শিক্ষার্থী, পার্শ্ববর্তী আল জামিয়াতুল এমদাদিয়া মাদরাসার শিক্ষার্থী এবং রূপালী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা। সব মিলিয়ে পাঁচ শতাধিক মানুষ এ কাজে অংশ নেন।

সকালে দানবাক্স খোলার সময় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. মাজহারুল ইসলাম, জেলা প্রশাসক ও পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি সোহানা নাসরিন, জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা নাজমুল ইসলাম, এএসপি শরিফুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইশতিয়াক ইমন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এরশাদুল আহমেদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান মারুফসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

Check Also

ভারতে স্বামীকে হ/ত্যা করতে মঙ্গলসূত্র বন্ধক রেখে প্রেমিককে অস্ত্র কেনার টাকা দিলেন স্ত্রী

ভারতের ওড়িশায় স্বামীকে হত্যার জন্য নিজের সোনার মঙ্গলসূত্র বন্ধক রেখে প্রেমিককে টাকা দেওয়ার অভিযোগ উঠেছে …

Premium SEO Backlinks
Premium SEO Backlinks