ঢাকা আহ্ছানিয়া মিশন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সমাজসেবামূলক বেসরকারি সংস্থাটি অ্যাকাউন্টস অ্যান্ড অ্যাডমিন অফিসার পদে জনবল নিয়োগের লক্ষ্যে এ বিজ্ঞপ্তি দিয়েছে। গতকাল ১৭ নভেম্বর থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ২৪ নভেম্বর পর্যন্ত। আগ্রহী যোগ্য প্রার্থীরা নির্ধারিত সময়ে অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
প্রতিষ্ঠানের নাম: ঢাকা আহ্ছানিয়া মিশন
পদের নাম: অ্যাকাউন্টস অ্যান্ড অ্যাডমিন অফিসার
পদসংখ্যা: ০১টি
শিক্ষাগত যোগ্যতা: অ্যাকাউন্টিংয়ে মাস্টার্স ডিগ্রি
অন্যান্য যোগ্যতা: এনজিও খাতে দক্ষতা থাকতে হবে; হাসপাতাল ব্যবস্থাপনার অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেয়া হবে।
অভিজ্ঞতা: কমপক্ষে ১ বছর
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা: সর্বোচ্চ ৪৫ বছর
কর্মস্থল: ঢাকা (আশুলিয়া)
বেতন: ২৫,০০০ টাকা (মাসিক)
অন্যান্য সুবিধা: সংস্থার নীতিমালা অনুযায়ী
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ সময়: ২৪ নভেম্বর ২০২৬
চাকরির বাজার Jobs and Career Solution