ওয়াশিংটনে ‘ডার্টি বোমা’ হামলার ছক ইরানের, টার্গেট ট্রাম্প প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা

যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের লক্ষ্য করে ‘ডার্টি বোমা’ কিংবা রাসায়নিক অস্ত্র হামলার পরিকল্পনা করছে ইরান। নতুন মার্কিন গোয়েন্দা তথ্যের বরাত দিয়ে এমন চাঞ্চল্যকর খবর প্রকাশ করেছে দেশটির সংবাদমাধ্যমগুলো।

সাতজন মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে সিএনএনসহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন সংবাদমাধ্যম সোমবার (১৬ নভেম্বর) এ তথ্য জানিয়েছে।

তবে মার্কিন কর্মকর্তাদের মতে, ইরান আপাতত সম্ভাব্য হামলার বিভিন্ন বিকল্প প্রস্তুত রাখার চেষ্টা করছে। এর অর্থ এই নয় যে, দেশটি শিগগিরই হামলা চালাতে যাচ্ছে। ইরান আদৌ এমন হামলা চালাতে সক্ষম কি না, কিংবা হামলার সিদ্ধান্ত নেবে কি না, তা নিয়েও মার্কিন কর্মকর্তাদের মধ্যে আলোচনা চলছে।

এ বিষয়ে যুক্তরাষ্ট্র সরকার এখনো আনুষ্ঠানিকভাবে গোয়েন্দা তথ্যের সত্যতা নিশ্চিত করেনি।

মার্কিন সংবাদমাধ্যমগুলোকে দুটি সূত্র জানিয়েছে, ইরানের কথিত পরিকল্পনায় হামলার সম্ভাব্য স্থান ও লক্ষ্যবস্তু সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য রয়েছে। এ কারণে সম্ভাব্য হামলা মোকাবিলায় ব্যাপক প্রস্তুতি শুরু করেছে মার্কিন নিরাপত্তা সংস্থাগুলো।

সূত্রগুলোর দাবি, গত এক সপ্তাহে এ হুমকি মোকাবিলায় একাধিক বৈঠক করেছেন মার্কিন কর্মকর্তারা। সম্ভাব্য পরিস্থিতি সামাল দিতে আগাম পরিকল্পনা নেওয়াকে একজন কর্মকর্তা ‘বিচক্ষণ পদক্ষেপ’ বলে উল্লেখ করেছেন।

মার্কিন কর্মকর্তারা মনে করছেন, ওয়াশিংটনের সামরিক হামলা ও অর্থনৈতিক অবরোধের চাপে ইরান সংঘাত আরও বাড়ানোর প্রস্তুতি নিচ্ছে। নতুন গোয়েন্দা তথ্যকে তেহরানের এমন মনোভাবের ইঙ্গিত হিসেবে দেখছেন তারা।

উল্লেখ্য, ‘ডার্টি বোমা’ হলো এমন এক ধরনের প্রচলিত বিস্ফোরক, যার সঙ্গে তেজস্ক্রিয় পদার্থ যুক্ত থাকে। বিস্ফোরণের মাধ্যমে এটি তেজস্ক্রিয় দূষণ ছড়িয়ে দিতে পারে। তবে এটি পারমাণবিক বোমা নয়।

Check Also

কুড়াল ও রাসায়নিক দিয়ে যুক্তরাষ্ট্রের ব্যয়বহুল সামরিক বিমান ধ্বংস

আয়ারল্যান্ডের শ্যানন বিমানবন্দরে ঢুকে কুড়াল, রাসায়নিক পদার্থ ও বিভিন্ন সরঞ্জাম ব্যবহার করে যুক্তরাষ্ট্রের ৬ কোটি …

Premium SEO Backlinks
Premium SEO Backlinks