হরমুজে ২ সুপারট্যাংকারে ভয়াবহ বিস্ফোরণ: আইআরজিসি

হরমুজ প্রণালিতে ‘অননুমোদিত পথ’ অতিক্রম করার সময় দুটি সুপারট্যাংকারে বড় ধরনের বিস্ফোরণ ঘটেছে বলে জানিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) নৌবাহিনী। এর ফলে জাহাজ দুটি অকেজো হয়ে যায়। উভয় জাহাজে প্রায় ৪০ লাখ ব্যারেলেরও বেশি তেল ছিল বলে জানা গেছে।

আইআরজিসি নৌবাহিনীর বরাতে বৃহস্পতিবার (১২ নভেম্বর) ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা মেহের জানিয়েছে, হরমুজ প্রণালিতে অননুমোদিত পথ দিয়ে যাওয়ার সময় জাহাজ দুটিতে বিস্ফোরণ ঘটে এবং সেগুলো অচল হয়ে পড়ে। মাইনের আঘাতে এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

আইআরজিসি নৌবাহিনীর জনসংযোগ দপ্তরের এক বিবৃতিতে বলা হয়, হরমুজ প্রণালির ট্রাফিক কন্ট্রোল সেন্টার থেকে বারবার সতর্ক করা সত্ত্বেও জাহাজ দুটি অননুমোদিত দক্ষিণ পথ দিয়ে যাওয়ার চেষ্টা করে। কন্ট্রোল সেন্টার আগেই জানিয়েছিল, ওই পথটি অবৈধ ও অনিরাপদ।

বিবৃতিতে আরও বলা হয়, সুপারট্যাংকার দুটিতে মোট ৪০ লাখ ব্যারেলেরও বেশি তেল ছিল। ‘লুটেরা ও আগ্রাসী’ মার্কিন সামরিক বাহিনীর ওপর আস্থা রাখার পরিণাম হিসেবেই এখন জাহাজগুলোতে আগুন জ্বলছে।

আইআরজিসি নৌবাহিনী সতর্ক করে দিয়েছে, পারস্য উপসাগর বা হরমুজ প্রণালিতে যদি কোনো জাহাজ তাদের নেভিগেশন সিস্টেম বন্ধ করে দেয় এবং অননুমোদিত দক্ষিণ পথ দিয়ে যাওয়ার ক্ষেত্রে মার্কিন ‘চোরাকারবারি’ সামরিক বাহিনীকে সহায়তা করে, তবে তাদেরও একই পরিণতি ভোগ করতে হবে।

Check Also

নুসরাত আপনি একা নন, আমরা আপনার সাথে আছি: তাসনিম জারা

রাজনৈতিক অবস্থান ফিরে পেতে সহিংসতার পথ বেছে নেওয়ার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন ডা. তাসনিম …

Premium SEO Backlinks
Premium SEO Backlinks