অ্যাকাউন্ট সার্ভিস বিভাগে নিয়োগ দেবে ব্র্যাক ব্যাংক

ব্র্যাক ব্যাংক পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বেসরকারি বাণিজ্যিক ব্যাংকটির অ্যাকাউন্ট সার্ভিসেস বিভাগ অ্যাসোসিয়েট ম্যানেজার/ম্যানেজার পদে জনবল নিয়োগের লক্ষ্যে এ বিজ্ঞপ্তি দিয়েছে। গতকাল ০৯ নভেম্বর থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ১৮ নভেম্বর পর্যন্ত। আগ্রহী যোগ্য প্রার্থীরা নির্ধারিত সময়ে অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

প্রতিষ্ঠানের নাম: ব্র্যাক ব্যাংক পিএলসি
পদের নাম: অ্যাসোসিয়েট ম্যানেজার/ম্যানেজার
বিভাগ: অ্যাকাউন্ট সার্ভিসেস
পদসংখ্যা: নির্ধারিত নয়

শিক্ষাগত যোগ্যতা: স্নাতকোত্তর বা স্নাতক ডিগ্রি
অন্যান্য যোগ্যতা: কর্পোরেট অনবোর্ডিং, সিডিডি এবং কেওয়াইসি-তে অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেয়া হবে। এমএস ওয়ার্ড ও এক্সেলে পারদর্শিতা, ব্যাংকিং জ্ঞান এবং নেতৃত্বদানের দক্ষতা।
অভিজ্ঞতা: কমপক্ষে ৫ থেকে ৭ বছর

চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: ব্যাংকে
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা: উল্লেখ নেই

কর্মস্থল: ঢাকা
বেতন: আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুবিধা: ব্যাংকের নীতিমালা অনুযায়ী

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। 
আবেদনের শেষ সময়: ১৮ নভেম্বর ২০২৬

Check Also

ওয়ান ব্যাংকে সিনিয়র ম্যানেজার নিয়োগ, স্নাতক পাসেই আবেদন

ওয়ান ব্যাংক পিএলসি ‘সিনিয়র ম্যানেজার’ পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এরই মধ্যে আবেদন শুরু …

Premium SEO Backlinks
Premium SEO Backlinks