নাসির গ্রুপে জব সার্কুলার, যারা আবেদন করতে পারবেন

নাসির গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির বাণিজ্যিক ও ব্যাংকিং বিভাগ সিনিয়র অফিসার পদে জনবল নিয়োগের লক্ষ্যে এ বিজ্ঞপ্তি দিয়েছে। গতকাল ০৭ নভেম্বর থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ১৫ নভেম্বর পর্যন্ত। আগ্রহী যোগ্য প্রার্থীরা নির্ধারিত সময়ে অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

প্রতিষ্ঠানের নাম: নাসির গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ
পদের নাম: সিনিয়র অফিসার
বিভাগ: বাণিজ্যিক ও ব্যাংকিং
পদসংখ্যা: ০১টি

শিক্ষাগত যোগ্যতা: বিবিএ/এমবিএ অথবা বিএ/বি.কম/এম.কম
অন্যান্য যোগ্যতা: এলসি ও আমদানি সংক্রান্ত নথিপত্র বিষয়ে গভীর ব্যবহারিক জ্ঞান। বাংলাদেশের ব্যাংকিং ব্যবস্থা ও আমদানি প্রক্রিয়া সম্পর্কে ভালো ধারণা। কাস্টমস, এইচএস কোড (HS Code), শুল্ক/কর এবং পণ্য খালাস (clearance) প্রক্রিয়া সম্পর্কে জ্ঞান। মাইক্রোসফট এক্সেল ব্যবহারে দক্ষতা, ই-মেইল আদান-প্রদান এবং বাণিজ্যিক নথিপত্র প্রস্তুতকরণে পারদর্শিতা।
অভিজ্ঞতা: কমপক্ষে ৫ বছর

চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে
প্রার্থীর ধরন: শুধু পুরুষ
বয়সসীমা: ২৮ থেকে ৩৫ বছর

কর্মস্থল: ঢাকা (বারিধারা)
বেতন: আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুবিধা: কোম্পানির নীতিমালা অনুযায়ী

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে  ক্লিক করুন। 
আবেদনের শেষ সময়: ১৫ নভেম্বর ২০২৬

Check Also

আল-আরাফাহ ইসলামী ব্যাংকে নিয়োগ, কর্মস্থল ঢাকা

আল-আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসি ‘অ্যানালিস্ট’ পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এরই মধ্যে আবেদন শুরু …

Premium SEO Backlinks
Premium SEO Backlinks