পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের চরলক্ষ্মী গ্রামে খালের পানিতে ডুবে সাইফা (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত সাইফা চরলক্ষ্মী গ্রামের মো. সাইফুল ইসলামের মেয়ে। স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে পরিবারের সদস্যদের অগোচরে বাড়ি থেকে বের হয়ে যায় সাইফা। এ সময় তার মা রান্নার কাজে ব্যস্ত ছিলেন এবং বাবা বাড়িতে ছিলেন না। একপর্যায়ে বাড়ির পাশের খালের পানিতে পড়ে যায় শিশুটি।
পরে পরিবারের সদস্যরা খোজাখুজির একপর্যায়ে তাকে খালের পানি থেকে উদ্ধার করেন। তবে ততক্ষণে শিশুটির মৃত্যু হয়।
চরমোন্তাজ পুলিশ ফাড়ির ইনচার্জ মো. বেলাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এদিকে শিশুটির এমন মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
চাকরির বাজার Jobs and Career Solution