যুক্তরাষ্ট্রের কাছে হরমুজ পুরোপুরি মাইনমুক্ত করার প্রমাণ চাইল ইরান

হরমুজ প্রণালি থেকে সামুদ্রিক মাইন সম্পূর্ণভাবে অপসারণ করা হয়েছে বলে মার্কিন সামরিক বাহিনী যে দাবি করেছে, তা সরাসরি প্রত্যাখ্যান করে নিরপেক্ষ প্রমাণ চেয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)।

আইআরজিসির মুখপাত্র ব্রিগেডিয়ার-জেনারেল হোসেইন মোহবি মার্কিন সেন্ট্রাল কমান্ডকে (সেন্টকম) উদ্দেশ্য করে বলেন, ‘কেবল বিবৃতির মাধ্যমে নয়, হরমুজ প্রণালি মাইনমুক্ত করার দাবির পক্ষে স্বাধীন ও নিরপেক্ষ প্রমাণ হাজির করুন।’

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় মার্কিন দাবির সমালোচনা করে মোহবি আরও বলেন, ‘হরমুজ প্রণালির প্রকৃত বাস্তবতা আকাশ, মাটি ও সমুদ্রে বিদ্যমান- সাইবার জগৎ কিংবা আমেরিকান মিডিয়ার ওয়ার রুম-এ নয়।’

উল্লেখ্য, সম্প্রতি আইআরজিসি নৌবাহিনী দাবি করে, হরমুজ প্রণালি অতিক্রমের সময় সামুদ্রিক মাইনের আঘাতে তিনটি জ্বালানিবাহী ট্যাঙ্কারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এর পরপরই মার্কিন দাবির বিরুদ্ধে আইআরজিসির তরফ থেকে এই কঠোর প্রতিক্রিয়া এলো।

সূত্র: আলজাজিরা

Check Also

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১৯৭৬ টাকা করার প্রস্তাব

১২ কেজি এলপিজি সিলিন্ডারের সর্বোচ্চ খুচরা দাম ১ হাজার ৯৭৬ টাকা করার প্রস্তাব দিয়েছে বাংলাদেশ …

Premium SEO Backlinks
Premium SEO Backlinks