ডিভাইসে হাত রাখলেই রোগ নির্ণয়, ১৫ বছর পর ধরা পড়লেন ভুয়া চিকিৎসক

বরিশালের বাবুগঞ্জ উপজেলায় ল্যাপটপ ও বিশেষ ডিভাইসে হাত রেখে সব ধরনের রোগ নির্ণয়ের কথা বলে দীর্ঘ ১৫ বছর ধরে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে আসা আলীমুল ইসলাম (৪৮) নামের এক ভুয়া চিকিৎসককে আটক করেছে প্রশাসন।

রবিবার (১৮ অক্টোবর) রাত ৮টার দিকে কলেজ গেট এলাকার একটি ফার্মেসিতে অভিযান চালিয়ে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত তাকে হাতেনাতে ধরেন। এ সময় তাকে ৫০ হাজার টাকা জরিমানা করার পাশাপাশি তার ব্যবহৃত চিকিৎসা সরঞ্জাম ও ভুয়া কাগজপত্র জব্দ করা হয়।

জানা যায়, উজিরপুর উপজেলার বাসিন্দা আলীমুল ইসলাম তার ব্যবস্থাপত্রে নামের আগে ‘ডা.’ পদবি ব্যবহার করতেন এবং ভারত ও ঢাকার বিভিন্ন ভুয়া মেডিকেল ডিগ্রির কথা উল্লেখ করে নিজেকে বিশেষজ্ঞ হিসেবে দাবি করতেন। দালালের মাধ্যমে সহজ-সরল রোগীদের প্রলুব্ধ করে তিনি এই অভিনব ডিভাইসভিত্তিক প্রতারণা চালিয়ে আসছিলেন।

উপজেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা তার সমস্ত শিক্ষাগত যোগ্যতা ও সনদ যাচাই করে সেগুলো সম্পূর্ণ ভুয়া বলে নিশ্চিত করেন। বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমা উল হুসনার নেতৃত্বে পরিচালিত এই অভিযানে প্রথমবারের মতো তাকে এই জরিমানা করা হয় এবং ভবিষ্যতে এমন প্রতারণামূলক কার্যক্রমে যুক্ত না হওয়ার শর্তে কারাদণ্ড থেকে অব্যাহতি দেওয়া হয়।

Check Also

সাবেক স্ত্রীকে হত্যার পর বললেন, ‘অন্যের সঙ্গে সংসার করবে, মানতে পারবো না’

গাজীপুরের পূবাইলে সাবেক স্ত্রী আসমা আক্তারকে ডেকে নিয়ে হত্যার অভিযোগ উঠেছে রফিকুল ইসলাম নামে এক …

```html
আমাকে লাইক দিন
```
Premium SEO Backlinks
Premium SEO Backlinks