গাজীপুরে ইবনে সিনার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট কাজ করছে।

শনিবার (১৭ অক্টোবর) বিকেল ৪টার দিকে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা মো. তালহা বিন জসিম জানান, শনিবার বিকেল ৪টার দিকে গাজীপুরের সফিপুর এলাকার ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস লিমিটেড নামের একটি কারখানায় আগুন লাগে।

তিনি আরও জানান, ছয়তলা ভবনের নিচতলায় স্টোরে আগুন দেখতে পেয়ে সোয়া চারটার দিকে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। খবর পেয়ে প্রথমে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট কাজ শুরু করে। পরে কোনাবাড়ি ফায়ার সার্ভিসের আরও দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করছে।গাজীপুর চৌরাস্তা ফায়ার স্টেশন থেকে আরও ২টি ইউনিট আগুনে যাচ্ছে। আগুন লাগার কারণ ও হতাহতের খবর জানাতে পারেননি ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা।

Check Also

মসজিদ ধ্বংস করতে গিয়ে মার্কিন সেনার ইসলাম গ্রহণ!

মুসলিমদের প্রতি একসময় তীব্র ঘৃণা পোষণ করতেন তিনি। পরিকল্পনা করেছিলেন একটি মসজিদে বোমা হামলা চালানোর। …

```html
আমাকে লাইক দিন
```
Premium SEO Backlinks
Premium SEO Backlinks