চাকরি দেবে সিম্ফনি মোবাইল, সপ্তাহে ৫ দিন কাজ

এডিসন গ্রুপ (সিম্ফনি মোবাইল) নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির মার্কেটিং বিভাগ এক্সিকিউটিভ পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গত ২১ সেপ্টেম্বর থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ১৫ অক্টোবর পর্যন্ত। আগ্রহী যোগ্য প্রার্থীরা নির্ধারিত সময়ে অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও চিকিৎসা ভাতা, মোবাইল বিল, সাপ্তাহিক দুই দিন ছুটি, প্রতি বছর ইনক্রিমেন্ট, বছরে ২টি উৎসব বোনাস-সহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

প্রতিষ্ঠানের নাম: এডিসন গ্রুপ (সিম্ফনি মোবাইল)
পদের নাম: এক্সিকিউটিভ
বিভাগ: মার্কেটিং
পদসংখ্যা: নির্ধারিত নয়

শিক্ষাগত যোগ্যতা: মার্কেটিংয়ে বিবিএ
অন্যান্য যোগ্যতা: নতুন পণ্য বাজারে আনা ও বিপণন কার্যক্রম বাস্তবায়ন। ডিজিটাল যোগাযোগ ও সোশ্যাল মিডিয়া ক্যাম্পেইন পরিচালনায় দক্ষতা।
অভিজ্ঞতা: কমপক্ষে ২ থেকে ৩ বছর

চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা: উল্লেখ নেই

কর্মস্থল: ঢাকা (তেজগাঁও)
বেতন: আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুবিধা: চিকিৎসা ভাতা, মোবাইল বিল, সাপ্তাহিক দুই দিন ছুটি, প্রতি বছর ইনক্রিমেন্ট, বছরে ২টি উৎসব বোনাস।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে  ক্লিক করুন। 
আবেদনের শেষ সময়: ১৫ অক্টোবর ২০২৬

Check Also

ঢাকায় চাকরির সুযোগ দিচ্ছে এসিআই মটরস

এসিআই মটরস লিমিটেড ‘অ্যাসিস্ট্যান্ট/ডেপুটি ম্যানেজার’ পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এরই মধ্যে আবেদন শুরু …

Premium SEO Backlinks
Premium SEO Backlinks