অ্যাপেক্সে নিয়োগ বিজ্ঞপ্তি, বিমাসহ রয়েছে প্রভিডেন্ট ফান্ড

অ্যাপেক্স ফুটওয়্যার লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির ডিজাইনার-ডিজাইন ল্যাব বিভাগ অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে জনবল নিয়োগের লক্ষ্যে এ বিজ্ঞপ্তি দিয়েছে। গতকাল ০৭ অক্টোবর থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ৩১ অক্টোবর পর্যন্ত। আগ্রহী যোগ্য প্রার্থীরা নির্ধারিত সময়ে অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

প্রতিষ্ঠানের নাম: অ্যাপেক্স ফুটওয়্যার লিমিটেড
পদের নাম: অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার
বিভাগ: ডিজাইনার-ডিজাইন ল্যাব
পদসংখ্যা: ০১টি

শিক্ষাগত যোগ্যতা: লেদার বা ফুটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি
অন্যান্য যোগ্যতা: ফুটওয়্যার ডিজাইন ও পণ্য উন্নয়নে দক্ষতা
অভিজ্ঞতা: কমপক্ষে ৪-৫ বছর

চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা: ২৮ থেকে ৩৫ বছর

কর্মস্থল: গাজীপুর (কালিয়াকৈর)
বেতন: পারিশ্রমিক বা বেতন কাঠামো সংশ্লিষ্ট শিল্পের মান অনুযায়ী
অন্যান্য সুবিধা: গ্র্যাচুইটি, প্রভিডেন্ট ফান্ড, প্রতি বছর ইনক্রিমেন্ট, বছরে ২টি উৎসব বোনাস, জীবন বিমা (দুর্ঘটনা ও হাসপাতালে ভর্তিকালীন চিকিৎসার কভারেজসহ), হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে বিশেষ ছাড়, আংশিক ভর্তুকিযুক্ত দুপুরের খাবার, ডে-কেয়ার সুবিধা, অ্যাপেক্স-এর পণ্য ক্রয়ে ‘অ্যাপেক্স ফ্যামিলি ডিসকাউন্ট’ সুবিধা।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। 
আবেদনের শেষ সময়: ৩১ অক্টোবর ২০২৬

Check Also

সজীব গ্রুপে নিয়োগ, ৪২ বছর বয়সেও আবেদনের সুযোগ

শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান সজীব গ্রুপ ‘ম্যানেজার’ পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এরই মধ্যে আবেদন শুরু …

Premium SEO Backlinks
Premium SEO Backlinks