ইউএস-বাংলা এয়ারলাইন্সে নিয়োগ, আবেদন চলবে ১৫ অক্টোবর পর্যন্ত

ইউএস-বাংলা এয়ারলাইন্স নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। দেশের বৃহৎ বেসরকারি বিমান সংস্থাটির গ্রাউন্ড সাপোর্ট ইকুইপমেন্ট (জিএসই) বিভাগ জিএসই মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার ও জিএসই অপারেশন্স ইঞ্জিনিয়ার পদে জনবল নিয়োগের লক্ষ্যে এ বিজ্ঞপ্তি দিয়েছে। আবেদন করা যাবে আগামী ১৫ অক্টোবর পর্যন্ত। আগ্রহী যোগ্য প্রার্থীরা নির্ধারিত সময়ে অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

প্রতিষ্ঠানের নাম: ইউএস-বাংলা এয়ারলাইনস
বিভাগ: গ্রাউন্ড সাপোর্ট ইকুইপমেন্ট (জিএসই)
পদের নাম: জিএসই মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার ও জিএসই অপারেশন্স ইঞ্জিনিয়ার

শিক্ষাগত যোগ্যতা: মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক, মেকাট্রনিকস, অটোমোটিভ বা ইলেকট্রোমেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি।
অভিজ্ঞতা: সংশ্লিষ্ট ক্ষেত্রে ২ থেকে ৩ বছরের অভিজ্ঞতা

কাজ ও দায়িত্ব
মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ারের দায়িত্ব হবে জিএসইর নিয়মিত ও জরুরি রক্ষণাবেক্ষণ, ত্রুটি শনাক্তকরণ, মেরামত এবং যন্ত্রাংশ পরিবর্তন। কোনো সরঞ্জামে একই ধরনের সমস্যা বারবার দেখা দিলে এর কারণ খুঁজে বের করে সমাধানের উদ্যোগও নিতে হবে। পাশাপাশি যন্ত্রপাতির কার্যক্ষমতা, ডাউনটাইম ও রক্ষণাবেক্ষণের রেকর্ড পর্যবেক্ষণ করতে হবে।
জিএসই অপারেশন্স ইঞ্জিনিয়ার সরঞ্জামের ব্যবহার ও পরিচালনা, সংশ্লিষ্ট দলের সঙ্গে সমন্বয় এবং নিরাপদ ও দক্ষ অপারেশন নিশ্চিত করার কাজে যুক্ত থাকবেন।

চাকরির ধরন: ফুলটাইম
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
কর্মস্থল: যেকোনো জায়গায়

বেতন: আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুবিধা: বছরে দুটি উৎসব বোনাস, বিনা মূল্যে খাবার, দেশি-বিদেশি ফ্লাইটে ভ্রমণ সুবিধা এবং গ্রুপ স্বাস্থ্য ও জীবন বিমা সুবিধা পাবেন।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীদের engineeringjobs@usbair.com ঠিকানায় সিভি পাঠাতে হবে। ই-মেইলের বিষয় অংশে সংশ্লিষ্ট পদের নাম উল্লেখ করতে হবে।
আবেদনের শেষ সময়: ১৫ অক্টোবর ২০২৬

Check Also

ব্র্যাকনেটে নিয়োগ, ২২ বছর বয়স হলেই আবেদনের সুযোগ

তথ্যপ্রযুক্তি ভিত্তিক প্রতিষ্ঠান ব্র্যাকনেট লিমিটেড ‘সিনিয়র এক্সিকিউটিভ/অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার’ পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এরই …

Premium SEO Backlinks
Premium SEO Backlinks