মেট্রোরেল লাইনে কুকুর, বন্ধ ছিল চলাচল

রাজধানীর উত্তরা-মতিঝিল রুটের মেট্রোরেল লাইনে কুকুর ঢুকে পড়ায় কিছু সময়ের জন্য ট্রেন চলাচল বন্ধ রাখা হয়। মঙ্গলবার (৬ অক্টোবর) বেলা ১১টা ৫৪ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) পুলিশের পরিদর্শক (অপারেশনস) মোহসিন শেখ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, মেট্রোরেল লাইনে কুকুর ঢুকে পড়ায় একটি ট্রেন কারওয়ান বাজার স্টেশনে আটকে যায়। নিরাপত্তার কারণে সাময়িকভাবে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়।

পরে মেট্রোরেল লাইনের পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে কুকুরটি সরিয়ে নেওয়া হলে ট্রেন চলাচল আবার স্বাভাবিক হয় বলে জানান মোহসিন শেখ।

Check Also

বাদীপক্ষের সঙ্গে আপস হলেও এমপি নজরুলের জামিন নামঞ্জুর

দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের মৃত্যুর ঘটনায় আত্মহত্যায় প্ররোচনার মামলায় সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের জামিন …

Premium SEO Backlinks
Premium SEO Backlinks