ডাচ্-বাংলা ব্যাংকে ১ লাখ টাকা জমা রাখলে মাসে কত মুনাফা পাবেন?

বর্তমান সময়ে অনেকেই নিরাপদ বিনিয়োগের জন্য ব্যাংকে টাকা জমা রাখেন। কিন্তু কোন ব্যাংকে কত মুনাফা পাওয়া যায়—এটা জানার আগ্রহ সবার। ডাচ্-বাংলা ব্যাংকে  ১ লক্ষ টাকা জমা রাখলে কী মুনাফা পাবেন, দেখে নিন।

তিন মাসের জন্য জমা রাখলে: ১ লক্ষ টাকা ৩ মাসের জন্য রাখলে ব্যাংক দেবে ৭% হারে মুনাফা। তিন মাস শেষে মোট মুনাফা হবে প্রায় ১,৭৫০ টাকা। এখান থেকে ১৫% উৎসে কর কেটে নেওয়া হবে, যা প্রায় ২৬৩ টাকা। ফলে হাতে আসবে ১,৪৮৮ টাকা।

ছয় মাসের জন্য জমা রাখলে: একই অঙ্কের টাকা ৬ মাসের জন্য রাখলে মুনাফার হার ৭.১০%। মোট মুনাফা হবে ৩,৫৫০ টাকা। কর কেটে নেওয়ার পর প্রকৃত লাভ হবে ৩,০১৮ টাকা।

 এক বছরের জন্য রাখলে: ১ লক্ষ টাকা ১২ মাসের জন্য জমা রাখলে মুনাফার হার ৭.২০%। এক বছরের শেষে লাভ হবে ৭,২০০ টাকা। ১৫% কর বাদ দিলে হাতে পাবেন ৬,১২০ টাকা।

কর সংক্রান্ত তথ্য:

  • যদি TIN সার্টিফিকেট জমা দেন, উৎসে কর কেটে নেওয়া হবে ১০%।
  • TIN না থাকলে কর হবে ১৫%।
    অতএব বেশি মুনাফা পেতে TIN থাকা জরুরি।

সংক্ষিপ্ত চার্ট:

মেয়াদ মুনাফার হার মোট লাভ কর বাদে প্রকৃত লাভ
৩ মাস ৭% ৳১,৭৫০ ৳১,৪৮৮
৬ মাস ৭.১০% ৳৩,৫৫০ ৳৩,০১৮
১২ মাস ৭.২০% ৳৭,২০০ ৳৬,১২০

ব্যাংকের মুনাফার হার সময়ের সঙ্গে পরিবর্তিত হতে পারে। একাউন্ট খোলার আগে সর্বশেষ হারের তথ্য ব্যাংকের কর্মকর্তার কাছ থেকে জানানো উত্তম। সঞ্চয় ও মুনাফা নিরাপদ রাখতে ব্যাংকের মেয়াদি আমানত বা এফডিআর (FDR) এখনো একটি নির্ভরযোগ্য বিকল্প। তবে সর্বোচ্চ মুনাফা পেতে কর ছাড়ের সুবিধা ও সঠিক মেয়াদ নির্বাচন করা জরুরি।

Check Also

তরুণদের মধ্যেও বাড়ছে উচ্চ রক্তচাপ, নিজের অজান্তেই ঝুঁকিতে অনেকে

উচ্চ রক্তচাপকে এতদিন মূলত বয়স্কদের সমস্যা মনে করা হতো। কিন্তু সাম্প্রতিক সময়ে চিকিৎসকরা বলছেন, বাংলাদেশে …

Premium SEO Backlinks
Premium SEO Backlinks