বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটিতে ১৩টি পদে ২৩৪ জনকে নিয়োগ দেওয়া হবে। আবেদন শুরু হবে ৩০ সেপ্টেম্বর সকাল ১০টায়, চলবে ২০ অক্টোবর বিকেল ৫টা পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়সীমার মধ্যে আবেদন করতে পারবেন। আবেদন ফি টেলিটক সিমের মাধ্যমে পরিশোধ করতে হবে।
এক নজরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডের নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬
পদের বিবরণ
আবেদন করার নিয়ম ও গুরুত্বপূর্ণ তথ্য
- আবেদন শুরু: ৩০ সেপ্টেম্বর ২০২৬ তারিখ সকাল ১০টা
- আবেদনের শেষ তারিখ: ২০ অক্টোবর ২০২৬ তারিখ বিকেল ৫টা পর্যন্ত
- আবেদন পদ্ধতি: অনলাইনে
- চাকরির ধরন: স্থায়ী
- প্রার্থীর ধরন: নারী – পুরুষ। তবে প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের স্থায়ী বাসিন্দা হতে হবে।
- কর্মস্থল: যে কোনো স্থান
- বয়স: ৩০ সেপ্টেম্বর ২০২৬ তারিখ ১৮ – ৩২ বছর। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।
আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড। আবেদনের সঙ্গে ৩০০-৩০০ সাইজের ছবি ও ৩০০-৮০ সাইজের স্বাক্ষর স্ক্যান করে যুক্ত করতে হবে। নির্ধারিত সময়ের পরে এবং অসম্পূর্ণ আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না।
আবেদন ফি: টেলিটক প্রি-পেইড সিমের মাধ্যমে পরীক্ষার ফি বাবদ ১-৬ পদের জন্য ৬৬৯ টাকা, ৭-৮ নং পদের জন্য ৫৫৮ টাকা, ৯-১২ নং পদের জন্য ৩৩৫ টাকা, ১৩ নং পদের জন্য ২২৩ টাকা অফেরতযোগ্য হিসেবে ৭২ ঘণ্টার মধ্যে পাঠাতে হবে।
চাকরির বাজার Jobs and Career Solution