হরমুজ ছেড়ে আরব সাগরে পালিয়েছে শত্রুরা, সেখান থেকেও তাড়ানো হবে: খামেনি

ইরানের জলসীমা থেকে পিছু হটতে বাধ্য হওয়া ‘শত্রু বাহিনীকে’ শিগগিরই আরব সাগর থেকেও বিতাড়িত করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি।

তিনি জানান, ইরানের সামরিক বাহিনীর প্রতিরোধের মুখে শত্রু পক্ষ দক্ষিণ উপকূলীয় জলসীমা ছেড়ে এখন আরব সাগরে অবস্থান নিতে বাধ্য হয়েছে।

ইরান-ইরাক যুদ্ধ এবং ২০২৪ সালে ইসরায়েলের হামলায় হিজবুল্লাহ প্রধান হাসান নাসরাল্লাহর নিহত হওয়ার বার্ষিকী উপলক্ষে দেওয়া এক বার্তায় খামেনি বলেন, ‘আমাদের বীর যোদ্ধা এবং হরমুজ প্রণালির প্রহরীদের কাছ থেকে মারাত্মক আঘাত পাওয়ার পর শত্রুরা এখন আর আরব সাগরের বাইরে অগ্রসর হওয়ার সাহস পাচ্ছে না।’

তিনি আরও যোগ করেন, ‘যখনই তারা কোনো ঝুঁকি নেওয়ার চেষ্টা করেছে, তখনই নিজেদের চরম ক্ষতি ডেকে এনেছে। সেই সময় খুব দ্রুত ঘনিয়ে আসছে, যখন আরব সাগর থেকেও তাদের উপস্থিতি সম্পূর্ণ মুছে দেওয়া হবে।’

সূত্র: আলজাজিরা