সরাসরি সাক্ষাৎকারে চাকরি দেবে ইবনে সিনা

ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি মেডিকেল প্রমোশন অফিসার পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। আগ্রহী প্রার্থীদের নিজ নিজ জীবনবৃত্তান্ত, সাম্প্রতিক পাসপোর্ট সাইজের ৩ কপি ছবি, সকল শিক্ষাগত যোগ্যতার সনদের ফটোকপি এবং জাতীয় পরিচয়পত্রের কপিসহ উল্লিখিত ঠিকানা ও সময়ে উপস্থিত হয়ে সাক্ষাৎকারে অংশগ্রহণের জন্যে অনুরোধ করা হয়েছে। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

প্রতিষ্ঠানের নাম: ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি পিএলসি
পদের নাম: মেডিকেল প্রমোশন অফিসার
বিভাগ: ন্যাচারাল মেডিসিন
পদসংখ্যা: নির্ধারিত নয়

শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি
অন্যান্য যোগ্যতা: স্বাস্থ্যসেবা পেশাজীবী, বিভিন্ন প্রতিষ্ঠান এবং ফার্মেসির সাথে সুসম্পর্ক গড়ে তোলার দক্ষতা।
অভিজ্ঞতা: প্রয়োজন নেই

চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা: ২৩ থেকে ৩২ বছর

কর্মস্থল: যেকোনো জায়গায়
বেতন: ২৪,৬০৫ টাকা (মাসিক)
অন্যান্য সুবিধা: টি/এ, মোবাইল বিল, চিকিৎসা ভাতা, পারফরম্যান্স বোনাস, মুনাফার অংশ, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, প্রতি বছর ইনক্রিমেন্ট, বছরে ২টি উৎসব বোনাস।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। 

আবেদনের শেষ সময়: ০৬ অক্টোবর ২০২৬