প্ল্যান ইন্টারন্যাশনালে চাকরি, রয়েছে নানান সুযোগ-সুবিধা

প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। যুক্তরাজ্যভিত্তিক আন্তর্জাতিক শিশু উন্নয়ন ও মানবিক সহায়তা সংস্থাটি ডাটা ম্যানেজমেন্ট স্পেশালিস্ট পদে জনবল নিয়োগ দেবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা নির্ধারিত সময়ে অনলাইনে আবেদন করতে পারবেন আগামী ০৩ অক্টোবর পর্যন্ত। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

এক নজরে নিয়োগ বিজ্ঞপ্তি 

  • পদের নাম: ডাটা ম্যানেজমেন্ট স্পেশালিস্ট
  • পদসংখ্যা: নির্ধারিত নয়
  • শিক্ষাগত যোগ্যতা: পরিসংখ্যান, ফলিত পরিসংখ্যান ও ডেটা সায়েন্স, তথ্য প্রযুক্তি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, গণিত অথবা ফলিত গণিত বিষয়ে ৪ (চার) বছর মেয়াদী স্নাতক (অনার্স) ডিগ্রি।
  • অন্যান্য যোগ্যতা: ডাটাবেস পারফরম্যান্স টিউনিং এবং অপটিমাইজেশন করার ক্ষমতা। মাইক্রোসফট এক্সেলে ফর্মুলা, ডেটা ক্লিনিং, ভ্যালিডেশন, পিভট টেবিল এবং রিপোর্টিংয়ে ভালো দক্ষতা।
  • অভিজ্ঞতা: কমপক্ষে ২ বছর
  • চাকরির ধরন: চুক্তিভিত্তিক
  • কর্মক্ষেত্র: অফিসে
  • প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
  • বয়সসীমা: উল্লেখ নেই
  • কর্মস্থল: ঢাকা
  • বেতন: আলোচনা সাপেক্ষে
  • অন্যান্য সুবিধা: সংস্থার নীতিমালা অনুযায়ী

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ সময়: ০৩ অক্টোবর ২০২৬