সহকারী শিক্ষক নেবে সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ

সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ ‘সহকারী শিক্ষক’ পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এরই মধ্যে আবেদন শুরু হয়েছে, চলবে ৭ অক্টোবর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়সীমার মধ্যে আবেদন করতে পারবেন। তবে প্রার্থীকে অবশ্যই স্নাতকসহ বিএড/স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে। নির্ধারিত বেতন ছাড়াও থাকছে একাধিক সুবিধা।

এক নজরে সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬

তথ্যের ধরন বিবরণ
প্রতিষ্ঠানের নাম সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ
শাখা ইংলিশ ভার্সন
বিভাগের নাম চারু ও কারুকলা
পদের নাম সহকারী শিক্ষক
পদসংখ্যা ১ জন
চাকরির ধরন বেসরকারি, ফুল টাইম
প্রার্থীর ধরন নারী-পুরুষ
শিক্ষাগত যোগ্যতা স্নাতকসহ বিএড/স্নাতকোত্তর
অভিজ্ঞতা  প্রযোজ্য নয়
বেতন ও অন্যান্য সুবিধা ১৬,০০০-৩৮,৬৪০ টাকা। এছাড়া প্রতিষ্ঠানের নিয়মানুযায়ী বাড়ি ভাড়া, উৎসব ভাতা, সরকারি প্রণোদনা, পোশাক ভাতা, পরিবার নিরাপত্তা প্রকল্প সুবিধা, চাকরি স্থায়ী হলে ১০ শতাংশ প্রভিডেন্ট ফান্ড, গ্রাচ্যুইটিসহ অন্যান্য সুবিধা দেওয়া হবে।
বয়সসীমা নির্ধারিত নয়
সূত্র বিডিজবস ডটকম

আবেদন করার নিয়ম ও গুরুত্বপূর্ণ তথ্য

  • আবেদন শুরু: ২২ সেপ্টেম্বর ২০২৬
  • আবেদনের শেষ তারিখ: ৭ অক্টোবর ২০২৬
  • আবেদন পদ্ধতি: অনলাইন ও অফলাইন
  • কর্মস্থল: নীলফামারী (সৈয়দপুর) জেলায় কাজ করার মানসিকতা থাকা আবশ্যক।

আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ

আবেদনের ঠিকানা: অধ্যক্ষ, ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, সৈয়দপুর। আবেদনপত্রের খামের উপর অবশ্যই পদের নাম ও ভার্সন উল্লেখ করতে হবে।

আবেদন ফি: ট্রাষ্ট ব্যাংক লিমিটেড অথবা সোনালী ব্যাংক লিমিটেড হতে অধ্যক্ষ, ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, সৈয়দপুর এর অনুকূলে ১০০০ (এক হাজার) টাকার এমআইসিআর পে-অর্ডার করতে হবে। আবেদনপত্রের সঙ্গে অবশ্যই টাকা জমার রশিদ পাঠাতে হবে।

লিখিত পরীক্ষার তারিখ ও সময়: ১০ অক্টোবর ২০২৬ তারিখ সকাল ১০টায় অত্রপ্রতিষ্ঠানে অনুষ্ঠিত হবে। আগামী ১১ অক্টোবর ২০২৬ তারিখে লিখিত পরীক্ষায় নির্বাচিত প্রার্থীদের ডেমোস্ট্রেশন ক্লাস/ব্যবহারিক পরীক্ষা সকাল ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত। ১২ অক্টোবর ২০২৬ তারিখ মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। এজন্য কোনো ইন্টারভিউ কার্ড ইস্যু করা হবে না এবং কোনো টিএ/ডিএ দেওয়া হবে না।