সুলতান’স ডাইন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। দেশের জনপ্রিয় রেস্তোরাঁটি ক্যাশিয়ার পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গত ৩১ আগস্ট থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত। আগ্রহী যোগ্য প্রার্থীরা নির্ধারিত সময়ে অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
প্রতিষ্ঠানের নাম: সুলতান’স ডাইন
পদের নাম: ক্যাশিয়ার
লোকবল নিয়োগ: ১৫ জন
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি
অন্যান্য যোগ্যতা: ভ্যাট (VAT), কর (Tax), ট্রেড লাইসেন্স এবং অন্যান্য প্রয়োজনীয় নথিপত্র সংক্রান্ত বিষয়ে জ্ঞান।
অভিজ্ঞতা: কমপক্ষে ১ থেকে ৩ বছর, তবে অভিজ্ঞতা না থাকলেও আবেদন করতে পারবেন আগ্রহীরা।
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা: ২৫ থেকে ৩৫ বছর
কর্মস্থল: যেকোনো জায়গায়
বেতন: ১৩,০০০-১৫,০০০ টাকা (মাসিক)
অন্যান্য সুবিধা: টি/এ, দুপুরের খাবার সুবিধা, প্রতি বছর ইনক্রিমেন্ট, বছরে ২টি উৎসব বোনাস।
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ সময়: ৩০ সেপ্টেম্বর ২০২৬
