১০ জন শিক্ষক নিয়োগ দেবে জাতীয় বিশ্ববিদ্যালয়

জাতীয় বিশ্ববিদ্যালয় নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটিতে বিভিন্ন বিভাগে ‘সহকারী অধ্যাপক ও প্রভাষক’ পদে ১০ জন শিক্ষক নিয়োগ দেওয়া হবে। আবেদন শুরু ১৩ সেপ্টেম্বর ২০২৬ তারিখ সকাল ৯টায়, চলবে ১২ অক্টোবর বিকেল ৪টা পর্যন্ত। অনলাইন ও অফলাইন উভয়ভাবে আবেদন করতে হবে। আবেদন ফি পে-স্লিপের মাধ্যমে পরিশোধ করতে হবে।

এক নজরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬
পদের বিবরণ

আবেদন করার নিয়ম ও গুরুত্বপূর্ণ তথ্য

  • আবেদন শুরু: ১৩ সেপ্টেম্বর ২০২৬ তারিখ সকাল ৯টা
  • আবেদনের শেষ তারিখ: ১২ অক্টোবর ২০২৬ তারিখ বিকেল ৪টা পর্যন্ত
  • আবেদন পদ্ধতি: অনলাইন ও অফলাইন উভয়ভাবেই আবেদন করতে হবে
  • চাকরির ধরন: স্থায়ী
  • প্রার্থীর ধরন: নারী – পুরুষ। তবে প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে।
  • কর্মস্থল: যে কোনো স্থান
  • বয়স: ১২ অক্টোবর ২০২৬ তারিখ সর্বোচ্চ ৩৫ বছর। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।

আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন জাতীয় বিশ্ববিদ্যালয়। আবেদনের সঙ্গে ৩০০-৩০০ সাইজের ছবি ও ৩০০-৮০ সাইজের স্বাক্ষর স্ক্যান করে যুক্ত করতে হবে। অনলাইনে আবেদন করার পর প্রিন্ট কপিসহ রেজিস্ট্রার, জাতীয় বিশ্ববিদ্যালয়, গাজীপুর-১৭০৪ বরাবর আবেদনপত্র পাঠাতে হবে। ডাকযোগে, কুরিয়ার সার্ভিস অথবা সরাসরি আবেদনপত্র পাঠাতে পারবেন। নির্ধারিত সময়ের পরে এবং অসম্পূর্ণ আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না।

আবেদন ফি: রেজিস্ট্রার, জাতীয় বিশ্ববিদ্যালয় এর অনুকূলে সোনালী ব্যাংকের যে কোনো শাখায় প্রতিটি পদের জন্য ২০০ টাকা পে-স্লিপের মাধ্যমে জমা দিতে হবে। আবেদনপত্রের সঙ্গে টাকা জমার রশিদ অবশ্যই পাঠাতে হবে।

Check Also

১৬৯ জনকে নিয়োগ দেবে ডাক বিভাগ, অষ্টম শ্রেণি পাসেও আবেদন

ডাক অধিদপ্তরের বাংলাদেশ ডাক বিভাগ নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির অধীনে ৩৬টি পদে ১৬৯ …

Premium SEO Backlinks
Premium SEO Backlinks