পেট্রোম্যাক্স এলপিজি লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির প্রোডাকশন বিভাগ ডেপুটি/ম্যানেজার পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গত ৩০ আগস্ট থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ২৯ সেপ্টেম্বর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
প্রতিষ্ঠানের নাম: পেট্রোম্যাক্স এলপিজি লিমিটেড
পদের নাম: ডেপুটি/ম্যানেজার
বিভাগ: প্রোডাকশন-পেট্রোম্যাক্স সিলিন্ডার্স লিমিটেড
পদসংখ্যা: ০১টি
শিক্ষাগত যোগ্যতা: মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড প্রোডাকশনে বিএসসি
অন্যান্য যোগ্যতা: জ্বালানি/পেট্রোলিয়াম, এলপিজি গ্যাস/সিলিন্ডার গ্যাসে ভালো জ্ঞান।
অভিজ্ঞতা: কমপক্ষে ৮ থেকে ১০ বছর
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা: ২৫ থেকে ৪০ বছর
কর্মস্থল: টাঙ্গাইল
বেতন: কোম্পানির নীতিমালা অনুযায়ী আকর্ষণীয় পারিশ্রমিক
অন্যান্য সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, মোবাইল বিল, সপ্তাহে ১ দিন ছুটি, পারফরম্যান্স বোনাস, বিমা, গ্র্যাচুইটি, দুপুরের খাবার সুবিধা, বার্ষিক বেতন পর্যালোচনা, বছরে ২টি উৎসবকালীন বোনাস।
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ সময়: ২৯ সেপ্টেম্বর ২০২৬
