২০ কর্মী নিয়োগ দেবে ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়

ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয় নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটিতে ৭টি পদে ২০ জনকে নিয়োগ দেওয়া হবে। আবেদন শুরু হয়েছে ৩০ আগস্ট সকাল ১০টায়। আগামী ২৭ সেপ্টেম্বর বিকেল ৪টা পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করা যাবে। অনলাইন ব্যতিত আবেদন গ্রহণযোগ্য হবে না। পরীক্ষার ফি টেলিটক সিমের মাধ্যমে পরিশোধ করতে হবে।

এক নজরে ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬
পদের বিবরণ

আবেদন করার নিয়ম ও গুরুত্বপূর্ণ তথ্য

  • আবেদন শুরু: ৩০ আগস্ট ২০২৬ তারিখ সকাল ১০টা
  • আবেদনের শেষ তারিখ: ২৭ সেপ্টেম্বর ২০২৬ তারিখ বিকেল ৪টা পর্যন্ত
  • আবেদন পদ্ধতি: অনলাইনে
  • চাকরির ধরন: অস্থায়ী
  • প্রার্থীর ধরন: নারী – পুরুষ। তবে প্রার্থীকে অবশ্যই ঢাকা বিভাগের স্থায়ী বাসিন্দা হতে হবে।
  • কর্মস্থল: ঢাকা
  • বয়স: ১ আগস্ট ২০২৬ তারিখ ১৮ – ৩২ বছর। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।

অনলাইনে আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়। আবেদনের সঙ্গে ৩০০-৩০০ সাইজের ছবি ও ৩০০-৮০ সাইজের স্বাক্ষর স্ক্যান করে যুক্ত করতে হবে। নির্ধারিত সময়ের পরে এবং অসম্পূর্ণ আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না।

Check Also

২৬৩ জনকে নিয়োগ দেবে এমআইএসটি, লাগবে না আবেদন ফি

ঢাকার মিরপুর সেনানিবাসে অবস্থিত মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (এমআইএসটি) নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ …

Premium SEO Backlinks
Premium SEO Backlinks