অ্যাকাউন্টস বিভাগে বিভিন্ন সুযোগ-সুবিধাসহ চাকরি দিচ্ছে এসএমসি

এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির অ্যাকাউন্টস বিভাগে সিনিয়র অফিসার পদে জনবল নিয়োগ দেওয়া হবে। ১৯ আগস্ট থেকে এ পদের জন্য আবেদন গ্রহণ শুরু হয়েছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নিয়োগপ্রাপ্তদের মাসিক বেতনের পাশাপাশি প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধাও দেওয়া হবে।

প্রতিষ্ঠানের নাম: এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেড

পদের নাম: সিনিয়র অফিসার

বিভাগ: অ্যাকাউন্টস

পদসংখ্যা: ০১টি

শিক্ষাগত যোগ্যতা: অ্যাকাউন্টিং/ফাইন্যান্সে বিবিএ/এমবিএ

অন্যান্য যোগ্যতা: আয়কর এবং ভ্যাট আইন সম্পর্কে ভালো জ্ঞান থাকতে হবে।

অভিজ্ঞতা: কমপক্ষে ৩ বছর

চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: অফিসে

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)

বয়সসীমা: সর্বোচ্চ ৩৫ বছর

কর্মস্থল: ঢাকা (বনানী)

বেতন: আলোচনা সাপেক্ষে

অন্যান্য সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, মোবাইল বিল, সপ্তাহে ২ দিন ছুটি, পারফরম্যান্স বোনাস, বিমা, লভ্যাংশ, গ্র্যাচুইটি, দুপুরে খাবারের সুবিধা, প্রতি বছর ইনক্রিমেন্ট, বছরে ৩টি উৎসব বোনাস, স্বাস্থ্যসেবা সুবিধা, লিভ এনক্যাশমেন্ট ইত্যাদি।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।

আবেদনের শেষ সময়: ০৫ সেপ্টেম্বর ২০২৬