এরিয়া ম্যানেজার (ফার্মাসিউটিক্যাল) পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দিয়েছে এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেড। গতকাল ১৮ আগস্ট থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ২৯ আগস্ট পর্যন্ত।
এক নজরে এসএমসি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬
পদের নাম: এরিয়া ম্যানেজার (ফার্মাসিউটিক্যাল)
পদসংখ্যা: ০১টি
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি
অন্যান্য যোগ্যতা: আলোচনা বা দরকষাকষির দক্ষতা, পণ্য বিষয়ক জ্ঞান এবং ভালো তত্ত্বাবধান বা সুপারভাইজরি দক্ষতা।
অভিজ্ঞতা: কমপক্ষে ৫ বছর
কর্মক্ষেত্র: অফিসে
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা: সর্বোচ্চ ৪২ বছর
কর্মস্থল: যেকোনো জায়গায়
বেতন: আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুবিধা: মোবাইল বিল, পারফরম্যান্স বোনাস, মুনাফার অংশ, প্রভিডেন্ট ফান্ড, বিমা, গ্র্যাচুইটি, টি/এ, বছরে ৩টি উৎসব বোনাস, লিভ এনক্যাশমেন্ট।
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ সময়: ২৯ আগস্ট ২০২৬
