মার্কেটিংয়ে নিয়োগ দেবে এসএমসি, ভাতাসহ পাবেন প্রভিডেন্ট ফান্ড

এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির মার্কেটিং বিভাগ জেনারেল ম্যানেজার পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গত ১৫ আগস্ট থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ১০ সেপ্টেম্বর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

প্রতিষ্ঠানের নাম: এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেড
পদের নাম: জেনারেল ম্যানেজার
বিভাগ: মার্কেটিং
পদসংখ্যা: নির্ধারিত নয়

শিক্ষাগত যোগ্যতা: স্নাতকোত্তর ডিগ্রি বা এমবিএ। মার্কেটিংয়ে এমবিএ-কে বিশেষ অগ্রাধিকার দেওয়া হবে।
অন্যান্য যোগ্যতা: তথ্য প্রযুক্তি (এমএস অফিস ও বিজনেস সিস্টেমস) মাইক্রোসফট অফিস স্যুট ব্যবহারে দক্ষ হতে হবে।
অভিজ্ঞতা: কমপক্ষে ১৫ বছর

চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা: সর্বোচ্চ বয়স ৫২ বছর

কর্মস্থল: ঢাকা (বনানী)
বেতন: আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুবিধা: ভাতা, বার্ষিক কর্মদক্ষতাভিত্তিক প্রণোদনা, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, ডব্লিউপিপিএফ, বছরে দুটি উৎসব ভাতা, বৈশাখী ভাতা, স্বাস্থ্যসেবা সুবিধা, ছুটির বিনিময়ে অর্থপ্রাপ্তি এবং গ্রুপ লাইফ ইন্স্যুরেন্স।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ সময়: ১০ সেপ্টেম্বর ২০২৬