জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে এসিআই মোটরস লিমিটেড। আগ্রহীরা আগামী ৩ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন।
পদের নাম: অ্যাসিস্ট্যান্ট প্রোডাক্ট ম্যানেজার (স্মার্ট টুলস)
পদসংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা: মার্কেটিং বা সংশ্লিষ্ট কোনো বিষয়ে বিবিএ
অন্যান্য যোগ্যতা: পণ্য প্রদর্শন (ডেমোনস্ট্রেশন), ডিলার প্রোগ্রাম, প্রদর্শনী, প্রচারণামূলক কার্যক্রম এবং পণ্য-বিষয়ক প্রশিক্ষণের পরিকল্পনা ও বাস্তবায়নে দক্ষতা।
অভিজ্ঞতা: কমপক্ষে ৩ বছর
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা: উল্লেখ নেই
কর্মস্থল: ঢাকা (তেজগাঁও)
বেতন: আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, চিকিৎসা ভাতা, মোবাইল বিল, কর্মক্ষমতা বোনাস, বিমা, মুনাফার অংশ, গ্র্যাচুইটি, দুপুরের খাবার সুবিধা, প্রতি বছর ইনক্রিমেন্ট, বছরে ২টি উৎসব বোনাস।
আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে এখানে ক্লিক করুন।
