সরাসরি সাক্ষাৎকারে চাকরি দেবে আবুল খায়ের গ্রুপ

আবুল খায়ের গ্রুপ নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি প্রাইম অফিসার পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। আগ্রহী প্রার্থীদের নিজ নিজ জীবনবৃত্তান্ত, দুই কপি পাসপোর্ট সাইজ রঙিন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র ও জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ উল্লিখিত ঠিকানা ও সময়ে উপস্থিত হয়ে সাক্ষাৎকারে অংশগ্রহণের জন্যে অনুরোধ করা হয়েছে।

প্রতিষ্ঠানের নাম: আবুল খায়ের গ্রুপ
পদের নাম: প্রাইম অফিসার
লোকবল নিয়োগ: ৫০ জন

শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক/স্নাতকোত্তর ডিগ্রি
অন্যান্য যোগ্যতা: চটপটে ও উপস্থাপনায় দক্ষতাসম্পন্ন, মোটরসাইকেল চালোনায় পারদর্শী হতে হবে।
অভিজ্ঞতা: প্রয়োজন নেই

দায়-দায়িত্ব:
পাইকারি আউটলেট থেকে অ্যাপের মাধ্যমে পণ্যের অর্ডার সংগ্রহ।
কোম্পানি প্রদত্ত লক্ষ্যমাত্রা অর্জন।
বিক্রেতা এবং পরিবেশকের সাথে সুসম্পর্ক স্থাপন।
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে
প্রার্থীর ধরন: শুধু পুরুষ
বয়সসীমা: ১৮ থেকে ৩৫ বছর

কর্মস্থল: যেকোনো জায়গায়
বেতন: ১৫ থেকে ২২ হাজার টাকা (মাসিক)
অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। 
আবেদনের শেষ সময়: ৩১ আগস্ট ২০২৬