হরমুজ নয়, ট্রাম্পের উচিত নিজের নিরাপত্তা নিয়ে চিন্তা করা: ইরান

হরমুজ প্রণালি নিয়ে ‘অবিরাম হুমকি’ না দিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিজের নিরাপত্তা নিয়ে চিন্তা করা উচিত বলে জানিয়েছেন ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা কমিশনের চেয়ারম্যান ইব্রাহিম আজিজি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে আজিজি বলেন, হরমুজ প্রণালি নিয়ে হুমকি অব্যাহত রাখার পরিবর্তে ট্রাম্পের নিজের নিরাপত্তার বিষয়ে সতর্ক হওয়া উচিত।

তিনি আরও বলেন, এমন পরিস্থিতি তৈরি হতে পারে, যখন নিরাপদে থাকতে ট্রাম্পকেই খাদ্য পরিবহনকারী একটি ট্রাকে আশ্রয় নিতে হবে।

হরমুজ প্রণালি নিয়ে ইরানের একাধিক সতর্কবার্তার মধ্যেই তিনি এই মন্তব্য করেন। ইরানের নিয়ন্ত্রণে থাকা প্রণালিটি বর্তমানে জাহাজ চলাচলের জন্য বন্ধ রয়েছে। তেহরান জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সামরিক হস্তক্ষেপ বন্ধ না হওয়া পর্যন্ত প্রণালিটি পুনরায় খুলবে না।

এমআর-২