রবিবার (৯ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র ইনফরমেশন অফিসার আব্দুল্লাহ শিবলী সাদিকের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। ফলাফল উদ্বোধন অনুষ্ঠানে সব শিক্ষা বোর্ডের চেয়ারম্যান শিক্ষামন্ত্রীর কাছে পরীক্ষার ফল হস্তান্তর করবেন।
বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. সৈয়দ আক্তারুজ্জামান জানান, সোমবার সকাল ১০টায় একযোগে এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হবে।
এ ছাড়া দুটি অভিন্ন ওয়েবসাইট—eduboardresult.gov.bd ও educationboardresults.gov.bd—থেকেও ফল জানা যাবে। পরীক্ষার্থীরা নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান থেকেও ফল সংগ্রহ করতে পারবেন।
মুঠোফোনে এসএমএসের মাধ্যমেও ফল জানা যাবে।
সহজ ৩ উপায়
১. ওয়েবসাইটে যেভাবে ফল দেখবেন
শিক্ষা বোর্ডের অফিশিয়াল ওয়েবসাইট educationboardresults.gov.bd-এ প্রবেশ করতে হবে। এরপর Examination অপশন থেকে SSC/Dakhil বেছে নিতে হবে।এরপর Year অপশন থেকে পরীক্ষার বছর নির্বাচন করতে হবে।
২. এসএমএসে যেভাবে ফল জানবেন
এসএসসির ফল জানা যাবে এসএমএসের মাধ্যমেও। এ ক্ষেত্রে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে SSC লিখে স্পেস দিয়ে ইংরেজিতে বোর্ডের প্রথম তিন অক্ষর লিখতে হবে। এরপর স্পেস দিয়ে রোল নম্বর এবং সর্বশেষ স্পেস দিয়ে পরীক্ষার বছর লিখে 16222 নম্বরে পাঠাতে হবে।
উদাহরণ : `SSC DHA ROLL YEAR`
ফিরতি মেসেজে পরীক্ষার্থীর ফল জানিয়ে দেওয়া হবে।
দাখিল
মাদরাসা শিক্ষার্থীদের আগে প্রি-রেজিস্ট্রেশন করতে হবে। প্রি-রেজিস্ট্রেশনের পদ্ধতি হলো—
‘Dakhil<>Board Name [First 3 Latter]<>Roll<>Year’
এটি 16222 নম্বরে পাঠাতে হবে।
বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের জন্য উদাহরণ হিসেবে
‘Dakhil MAD 123456 2026’ লিখে 16222 নম্বরে পাঠাতে হবে। ফলাফল প্রকাশের সঙ্গে সঙ্গেই প্রি-রেজিস্ট্রেশন করা শিক্ষার্থীদের মোবাইল নম্বরে ফলাফল স্বয়ংক্রিয়ভাবে পৌঁছে যাবে।
কারিগরি
কারিগরি শিক্ষার্থীরা এসএমএসের মাধ্যমে ফলাফল জানতে
‘SSC Board name (first 3 Letters) Roll Year’ টাইপ করে 16222 নম্বরে পাঠাতে হবে।
উদাহরণ : `SSC TEC 123456 2026`
৩. প্রতিষ্ঠানভিত্তিক ফল যেভাবে দেখবেন
শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক রেজাল্ট শিট পেতে বোর্ডের ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। এরপর রেজাল্ট কর্নারে ক্লিক করে শিক্ষাপ্রতিষ্ঠানের EIIN নম্বর এন্ট্রি করতে হবে। এরপর সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের রেজাল্ট শিট ডাউনলোড করা যাবে।
