আকর্ষণীয় বেতনে স্কয়ার গ্রুপের কারখানায় চাকরি

স্কয়ার গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি মেকানিক পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গত ২৩ জুলাই থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ০৩ আগস্ট পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

প্রতিষ্ঠানের নাম: স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড
পদের নাম: মেকানিক
পদসংখ্যা: ০১টি

শিক্ষাগত যোগ্যতা: মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা অথবা এসএসসি/এইচএসসি-সহ দীর্ঘমেয়াদি ট্রেড কোর্স সম্পন্ন হতে হবে।
অন্যান্য যোগ্যতা: নিউম্যাটিক সিস্টেম, লেদ মেশিন ও শেপার মেশিন পরিচালনা সংক্রান্ত যেকোনো কারিগরি বা শিল্প প্রশিক্ষণ থাকলে প্রার্থীকে অগ্রাধিকার প্রদান করা হবে।
অভিজ্ঞতা: কমপক্ষে ২ বছর

চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: ফ্যাক্টরিতে
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা: উল্লেখ নেই

কর্মস্থল: পাবনা
বেতন: আকর্ষণীয় বেতন
অন্যান্য সুবিধা: কোম্পানির নীতিমালা অনুযায়ী সুবিধাদি প্রদান করা হবে।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ সময়: ০৩ আগস্ট ২০২৬