বিজিবিতে বিশাল নিয়োগ, ৮ম শ্রেণি পাসেও করা যাবে আবেদন

জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ১৯টি অসামরিক পদে ১৭৪ জনকে নিয়োগ দেয়া হবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আগামী ২৮ জুলাই পর্যন্ত আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)
পদের সংখ্যা: ১৯ পদে ১৭৪ জন

আবেদন পদ্ধতি: অনলাইনে
চাকরির ধরন: স্থায়ী

প্রার্থীর ধরন: নারী-পুরুষ
কর্মস্থল: যেকোনো স্থান

বয়স: ২৮ জুলাই ২০২৬ তারিখ ১৮-৩২ বছর। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহনযোগ্য হবে না।

আবেদন ফি: মোবাইল ব্যাংকিং অথবা ব্যাংকিং কার্ডের মাধ্যমে পরীক্ষার ফি বাবদ ১ – ৬ নং পদের জন্য ১১২ টাকা, ৭ – ১৯ নং পদের জন্য ৫৬ টাকা অফেরতযোগ্য হিসেবে পাঠাতে হবে।

আবেদনের প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) এই https://joinborderguard.bgb.gov.bd/ ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের সঙ্গে ৩০০-৩০০ সাইজের ছবি ও ৩০০-৮০ সাইজের স্বাক্ষর স্ক্যান করে যুক্ত করতে হবে।

আবেদনের সময়সীমা: আগ্রহী প্রার্থীরা আগামী ১৯ জুলাই, সকাল ১০টা থেকে শুরু করে ২৮ জুলাই, ২০২৬ ইং তারিখ রাত ১২টা পর্যন্ত আবেদন করতে পারবেন। এছাড়া বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।