৩ জেলায় চাকরি দেবে আকিজ বশির গ্রুপ

আকিজ বশির গ্রুপ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির জুট ডিভিশন প্রোডাকশন অফিসার পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গতকাল ১৪ জুন থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ৩০ জুন পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

প্রতিষ্ঠানের নাম: আকিজ বশির গ্রুপ
পদের নাম: প্রোডাকশন অফিসার
বিভাগ: জুট ডিভিশন
পদসংখ্যা: নির্ধারিত নয়

শিক্ষাগত যোগ্যতা: টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড প্রোডাকশন।
অন্যান্য যোগ্যতা: এমএস অফিস (বিশেষ করে এক্সেল) ব্যবহারে পারদর্শিতা।
অভিজ্ঞতা: প্রয়োজন নেই

চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা: উল্লেখ নেই

কর্মস্থল: কুমিল্লা (দেবিদ্বার), ফরিদপুর (বোয়ালমারী), নরসিংদী (পলাশ)
বেতন: ২২,০০০-২৮,০০০ টাকা (মাসিক)
অন্যান্য সুবিধা: কোম্পানির নীতি অনুযায়ী উৎসব বোনাস, ছুটির সুবিধা এবং অন্যান্য সুযোগ-সুবিধা।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। 
আবেদনের শেষ সময়: ৩০ জুন ২০২৬

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*