এসিআই মোটরসে চাকরির সুযোগ, থাকছে প্রভিডেন্ট ফান্ড ও ভাতা

ওয়াটার পাম্প বিজনেস বিভাগে প্রোডাক্ট এক্সিকিউটিভ পদে জনবল নিয়োগের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এসিআই মোটরস। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

মঙ্লবার (৯ জুন) থেকেই আবেদন করার সময় শুরু হয়েছে, যা চলবে আগামী ০১ জুলাই পর্যন্ত।

নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী আরো বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধা পাবেন।

প্রতিষ্ঠানের নাম: এসিআই মোটরস
পদের নাম: প্রোডাক্ট এক্সিকিউটিভ
বিভাগ: ওয়াটার পাম্প বিজনেস
পদসংখ্যা: নির্ধারিত নয়

শিক্ষাগত যোগ্যতা: মার্কেটিংয়ে বিবিএ
অন্যান্য যোগ্যতা: ত্রৈমাসিক কৌশলগত পরিকল্পনা প্রস্তুত করা এবং মাসিক লাভ-ক্ষতির বিবরণী নিরীক্ষণ। প্রচারমূলক ও পরিকল্পনা কার্যক্রম প্রস্তুতে দক্ষতা।
অভিজ্ঞতা: কমপক্ষে ১ বছর, তবে অভিজ্ঞতা না থাকলেও আবেদন করতে পারবেন আগ্রহীরা।

চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)

কর্মস্থল: ঢাকা (তেজগাঁও)
বেতন: আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুবিধা: টি/এ, প্রভিডেন্ট ফান্ড, চিকিৎসা ভাতা, মোবাইল বিল, পারফরম্যান্স বোনাস, বিমা, মুনাফার অংশ, গ্র্যাচুইটি, প্রতি বছর ইনক্রিমেন্ট, দুপুরের খাবার সুবিধা।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ সময়: ০১ জুলাই ২০২৬

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*