স্টোরে নিয়োগ দিবে আকিজ গ্রুপ, পাবেন প্রভিডেন্ট ফান্ড

আকিজ গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান আকিজ স্টিল মিলস লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির স্টোর বিভাগ অ্যাসিস্ট্যান্ট অফিসার পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গতকাল ১০ জুন থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ২১ জুন পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

প্রতিষ্ঠানের নাম: আকিজ স্টিল মিলস লিমিটেড
পদের নাম: অ্যাসিস্ট্যান্ট অফিসার
বিভাগ: স্টোর
পদসংখ্যা: নির্ধারিত নয়

শিক্ষাগত যোগ্যতা: সাপ্লাই চেইন ম্যানেজমেন্টে বিবিএ
অন্যান্য যোগ্যতা: স্টোর, গুদাম বা ইনভেন্টরি ব্যবস্থাপনায় দক্ষতা। এমএস অফিস অ্যাপ্লিকেশন এবং ইআরপি সিস্টেমে দক্ষতা একটি অতিরিক্ত সুবিধা হিসেবে গণ্য হবে।
অভিজ্ঞতা: কমপক্ষে ১ থেকে ৩ বছর

চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা: উল্লেখ নেই

কর্মস্থল: মানিকগঞ্জ
বেতন: আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, প্রতি বছর ইনক্রিমেন্ট।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ সময়: ২১ জুন ২০২৬

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*